টেকলাইফ

যানজটের সমাধান 'স্কাই পড'

সান নিউজ ডেস্ক : যানজট সমস্যা সমাধানে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নরকম ব্যবস্থা গ্রহণ করছে। তেমনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি শারজাহতে পরীক্ষামূলকভাবে ৪০০ মিটার দীর্ঘ পথ পাড়ি দিয়েছে 'স্কাই পড' নামে একটি যান। এটি তৈরি করেছে ইউস্কাই ট্রান্সপোর্ট কোম্পানি।

বিদ্যুৎচালিত পডটির ভেতরে বসার ব্যবস্থাটা প্রথম শ্রেণির বিমানের আসনের মতো। দুটি ভাঁজযোগ্য আসনে চারজন যাত্রী বহন করা সম্ভব।

কোনো শহরে এই নেটওয়ার্ক তৈরি হলে ঘণ্টায় ১০ হাজার যাত্রী বহন সম্ভব বলে জানিয়েছেন নির্মাতারা। যানটি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বা ৯৩ মাইল বেগে চলতে সক্ষম।

নির্মাতা কোম্পানি বলছে, এটি চালু হলে সড়কের ওপর চাপ কমবে। মানুষ যানজট থেকে মুক্তি পাবে। যানটি দূষণমুক্ত ও পরিবেশবান্ধব।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা