টেকলাইফ

কুবি শিক্ষার্থীর ব্যতিক্রমী রোবট তৈরি

সান নিউজ ডেস্ক: কথা বলা যাবে রোবটটির সাথে। রোবটে বিদ্যমান কিছু সেন্সর বিভিন্ন ধরনের সিগন্যাল দেবে। কোনোভাবে যদি বাসায় গ্যাস লিকেজ হয় বা আগুন লেগে যায় সাথে সাথে সতর্কবার্তাও দেবে ব্লুবেরি।

করোনার নমুনা সংগ্রহ, কথা বলা, গ্যাস লাইন লিক হলে কিংবা আগুন লাগলে সতর্ক করবে-এমন মানবসদৃশ রোবট তৈরি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থী। রোবটের নাম দেওয়া হয়েছে ‘রোবট ব্লুবেরি'। এমনকি রোবটটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে বাচ্চাদের নতুন কিছু শেখানোর কাজেও ব্যবহার করা যাবে বলে দাবি করেন এ তিন আবিষ্কারক।

তারা জানান, মানবাকৃতির এ রোবটটি তৈরিতে ব্যবহার করা হয়েছে রাসবেরি পাই, মাইক্রোপ্রসেসর এবং আর্দুইনো মেগা মাইক্রোকন্ট্রোলার।

এ তিন তরুণ প্রযুক্তিবিদের ‌টিম ‌‌‍‌‘কোয়ান্টা রোবটিক্স’ সাড়ে তিন মাস রাত দিন পরিশ্রম করে প্রায় একলাখ টাকা ব্যয়ে এ রোবট তৈরি করেছেন। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) অর্থায়নে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী আবু মুসা আসারী। তার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী সঞ্জিত মণ্ডলের নেতৃত্বে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ১৩তম ব্যাচের জুয়েল দেবনাথ ও একই ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিষ্টু পাল মিলে রোবট ব্লুবেরি তৈরি করেছেন।

রোবট আবিষ্কারকরা বলেন, বাচ্চাদের নতুন কিছু শেখাতে রোবটটিকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবেও ব্যবহার করা যাবে। দেশের স্কুল-কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের রোবট তৈরিতে আকৃষ্ট করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা এটি। ভবিষ্যতে রোবটটিকে আরও উন্নত করা সম্ভব। এটাকে চাইলে প্রায় প্রত্যেক দিনই আপডেট করা যাবে।

টিম কোয়ান্টা রোবটিক্সের অন্যতম সদস্য এবং ব্লুবেরির আবিষ্কারকদের একজন সঞ্জিত মণ্ডল নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সত্যি বলতে অনুভূতিটা দারুণ, কারণ নিজের বানানো কোনো একটা জিনিস দেখতে খুব ভালো লাগে। আমার শখ ইলেকট্রনিক্স।

ছোটবেলা থেকে অনেক প্রজেক্ট করি ইলেকট্রনিক্স প্রজেক্ট বা বিভিন্ন সাইন্স প্রজেক্ট। অনেকগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি জীবনের ছোটখাটো প্রাপ্তিও আছে অনেক। তারমধ্যে উল্লেখযোগ্য একটা কথা বলি যেটা কথা না বললেই নয়, আমি নাসা স্পেইস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮ এর রিজিয়ন্যাল চ্যাম্পিয়ন ছিলাম।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা