টেকলাইফ

উইন্ডোজ-১০ বন্ধের ঘোষণা

সান নিউজ ডেস্ক: ওএএস বা অপারেটিং সিস্টেমের নতুন জেনারেশন বাজারে আনার ঘোষণা দিয়ে উইন্ডোজ ১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। সম্প্রতি প্রকাশিত এক টিজারে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এমন তথ্য জানিয়েছেন ।

মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না।

টেক সংশ্লিষ্টরা বলছেন, ‘মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১ বাজারে আনতে যাচ্ছে। যা আগের সব ভার্সনকে ছাপিয়ে যাবে।

তবে উইন্ডোজ ১১ বাজারে আনার বিষয়ে মাইক্রোসফটের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৪ জুন পর্যন্ত। ওইদিন আড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের আগামী পরিকল্পনা নিয়ে মুখ খুলবে বলে জানিয়েছে। অনেকে বলছেন, ওই অনুষ্ঠানে উইন্ডোজ ১০-এর আত্মপ্রকাশ ঘটতে পারে।

যদিও উইন্ডোজ ১০ বাজারে আনার পর মাইক্রোসফট জানিয়েছিল- এটিই তাদের শেষ ভার্সন। তবে নিজেদের সিদ্ধান্তে বদল এনেছে মাইক্রোসফট।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সালের পরও উইন্ডোজ ১০ টিকে থাকবে। নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য আরও কিছু সময় অবশ্যই মাইক্রোসফট তার ব্যবহারকারীদের দেবে। কারণ উইন্ডোজ ৭-এর ক্ষেত্রে এমনটি দেখা গেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা