টেকলাইফ

দেশে বেড়েছে ইন্টারনেট সেবা : নতুন তালিকায় যুক্ত ৪০ লাখ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর কারণে থমকে গেছে পুরো পৃথিবী। যার কারণে দিনদিন প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে মানুষ। এতে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষও। নতুন নতুন সংযোগ আর ইন্টারনেট সেবা গ্রহীতা মিলে শুধু গত সেপ্টেম্বর মাসেই দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলোর তালিকায় যুক্ত হয়েছেন প্রায় ৪০ লাখ গ্রাহক।

করোনা দুর্যোগের সময় বিশ্বজুড়ে ক্রমশই বেড়ে চলেছে ঘরে বসে অফিসিয়াল বা দাপ্তরিক কার্যক্রম চালানোর প্রবণতা। এক প্রতিবেদন থেকে জানা যায়, শুধু সেপ্টেম্বর মাসেই প্রথমবারের জন্য হলেও ইন্টারনেট সেবা নিয়েছেন প্রায় ২৯ লাখ গ্রাহক। আর দেশের সবগুলো কোম্পানি মিলিয়ে নতুন সংযোগ নিয়ে তালিকায় যুক্ত হয়েছেন আরও প্রায় ১০ লাখ গ্রাহক। তাই বলাই যায়, সারা বিশ্বের মতো দেশেও প্রতিনিয়ত বাড়ছে ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা।

সোমবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত তিন মাসে অন্তত একবার কল, ইন্টারনেট অথবা ম্যাসেজ সংক্রান্ত সেবা নিয়েছেন এমন রেজিস্টার্ড গ্রাহকদের তথ্য থেকেই এমন চিত্র উঠে এসেছে।

গত সেপ্টেম্বরে দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলো একদিকে যেমন সবচেয়ে বেশি ইন্টারনেট সেবা নেয়া গ্রাহক পেয়েছে, অন্যদিকে, একই মাসে গ্রাহকরা বিভিন্ন ইন্টারনেট সেবাজনিত সমস্যার সম্মুখীন হয়েছেন।

জানা যায়, দেশে বর্তমানে ইন্টারনেট সেবাদানকারী ৪ মোবাইল অপারেটর কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন পেয়েছে প্রায় ৫ লাখ নতুন গ্রাহক এবং রবি এক্সিটা লিমিটেডের খাতায় ঢুকেছে প্রায় ৩ লাখ। আর সেপ্টেম্বর মাস শেষে দেশে মোট মোবাইলফোন গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭১ লাখে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা