টেকলাইফ

কন্যার যাত্রা শুভ, মকরের অশান্তি

সান ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : কারো কথায় প্ররোচিত হয়ে কোনো সিদ্ধান্তে যাবেন না। গবেষণায় সাফল্য লাভের যোগ রয়েছে। প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। বাইরে বের হলেই মাত্রাছাড়া ব্যয় হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

বৃষ : সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। রাস্তায় বের হলেই বিপদ হতে পারে। বেঁচে থাকার ইচ্ছে থাকলে ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো। এই সময় ব্যবসায়ীদের কোনো কিছুতেই বিনিয়োগ করা ঠিক হবে না।

মিথুন : শেয়ার ব্যবসায় লাভের মুখ দেখবেন। ব্যয় কম হবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।

কর্কট : নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারাদিন কোনো কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা।

সিংহ : আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন। পরিবার নিয়ে কোথাও ঘুরে আসতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। পুরনো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন। সহজে কাউকে বিশ্বাস করবেন না।

কন্যা : আজ বিদেশ যাওয়ার বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। সাহিত্যিকদের জন্য দিনটি খুব শুভ। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। বাড়তি কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ হতে পারে, তাই ঘরে থাকাই ভালো।

তুলা : আজ ভালো কোনো চাকরির আমন্ত্রণপত্র পেতে পারেন। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। সমাজসেবায় ব্যস্ত থাকতে হতে পারে। স্বামী-স্ত্রী মিলিত কোনো কাজে সফলতা পাবেন। প্রেমের ব্যপারে কোনো চিন্তা বাড়তে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

বৃশ্চিক : আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও তা গুরুজনের পরামর্শে মিটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে সমস্যা হতে পারে। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি লক্ষ করা যাচ্ছে।

ধনু : সৃজনশীল কাজ আপনার অবসর সময় কাটাতে সহযোগিতা করবে। আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

মকর : স্বামী-স্ত্রীর সম্পর্কের ফাঁটলে পারিবারিক অশান্তি বাড়বে। প্রয়োজনে কিছুটা সময় নিন, ভাবুন। মাথার যন্ত্রণা বাড়তে পারে। স্যোশাল এনগেজমেন্ট রাখুন। শরীরে ছোটখাটো সমস্যা থাকবে। বাসার সবাইকে নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে আড্ডা দিন।

কুম্ভ : কোনো শুভ সংবাদ পেতে পারেন। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। আজ আপনার পরিশ্রম বাড়তে পারে। তবে বাড়ির বাইরে গেলে কোনো বিপদে পড়তে পারেন। খুব বেশি জরুরি কাজ না থাকলে বাইরে না যাওয়াই ভালো।

মীন : আজ সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। কাজে গভীর মনোনিবেশ করা প্রয়োজন। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বৃদ্ধি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা