সংগৃহীত ছবি
খেলা

বিপিএলের সাত দলের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এবারের দশম আসরে অংশগ্রহণ করছে ৭ দল। বিপিএলের আসর শুরুর মাত্র দুদিন আগে নিশ্চিত হয়েছে ৭ দলের অধিনায়কত্বে থাকছেন কারা। নতুন করে এবারের আসরে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্বে মোসাদ্দেক হোসেন সৈকত।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব আবারো পেয়েছেন শুভাগত হোম। এদিকে সাকিব আল হাসানের মত তারকাকে বাদ দিয়ে রংপুর রাইডার্সের নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে নতুন মুখ লিটন দাস। ইমরুল কায়েসকে সরিয়ে নতুন করে দায়িত্ব পেয়েছেন এই ওপেনার।

এদিকে খুলনার দায়িত্ব পেয়েছেন নতুন আরেক মুখ। ওপেনার এনামুল হক বিজয়কে দায়িত্ব দিয়েছে দলটি। এদিকে ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে তামিম ইকবালকে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি মাশরাফি বিন মুর্তজা।

আরও পড়ুন : দুই বছর নিষিদ্ধ নাসির

সবমিলিয়ে এবারের বিপিএলে তিনটি দল ধরে রেখেছে আগের অধিনায়ককে। চট্টগ্রামের শুভাগত হোম, রংপুরের সোহান এবং সিলেটে মাশরাফি টানা দ্বিতীয়বছর অধিনায়ক থাকছেন। আর নতুন অধিনায়ক পাচ্ছে খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজ। এদের মধ্যে তিন দলে পূর্বের অধিনায়ক নেই। একমাত্র কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই আগের অধিনায়ক ইমরুল কায়েস থাকছেন।

এদিকে অনুষ্ঠিত হলো বিপিএলের ট্রফির সঙ্গে অধিনায়কদের অফিসিয়াল ফটোশ্যুট। যেখানে ৭ দলের মাঝে ৬ দলেরই অধিনায়ক উপস্থিত ছিলেন। সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফির বদলে ক্যামেরার সামনে এসেছেন মোহাম্মদ মিঠুন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা