ছবি : সংগৃহিত
খেলা
এশিয়া কাপ

টিকে থাকতে আফগানদের লক্ষ্য ২৯২

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ উইকেটে ২৯১ রান করেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বড় জয় পাওয়ায় বেশ সুবিধাজনক অবস্থানে আছে লঙ্কানরা। আর তাই আফগানদের আসরের সুপার ফোরে যেতে হলে এই লক্ষ্য তাড়া করতে হবে ৩৭.১ ওভারে।

আরও পড়ুন : নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

আজ (মঙ্গলবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শ্রীলংকা-আফগানিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর দিমুথ করুনারত্নে। ৬২ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৬৩ রান।

১০.২ ওভারে প্রথম আঘাত হানেন আফগান গুলবাদিন নাইব। ৩৫ বলে ৩২ করা করুনারত্নেকে ফিরিয়ে জুটি ভাঙেন এই পেসার। ৪০ বলে ৪১ রানে ফেরেন নিশাঙ্কাও। এরপর সাদিরা সামারাবিক্রমাকে (৩) সাজঘরে ফিরিয়ে লঙ্কানদের বড় ধাক্কা দেন গুলবাদিন। দলীয় ৮৬ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।

আরও পড়ুন : শান্তর এশিয়া কাপের স্বপ্ন শেষ

এরপর চারিথ আসালাঙ্কাকে নিয়ে চতুর্থ উইকেটে ১০২ রান যোগ করেন কুশল মেন্ডিস। এই জুটিতেই বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে লঙ্কানরা। আসালাঙ্কাকে (৩৬) ফিরতি ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন রশিদ খান। এরপর ধনঞ্জয়া ডি সিলভাকে (১৪) বোল্ড করেন মুজিব উর রহমান।

মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন কুশল মেন্ডিস। কিন্তু দুর্ভাগ্য তার। রানআউটে সেঞ্চুরির স্বপ্ন কাটা পড়ে তার। ৮৪ বলে ৬ চার আর ৩ ছক্কায় উইকেটরক্ষক এই ব্যাটার আউট হন ৯২ করে। এরপর অধিনায়ক দাসুন শানাকাকে (৫) বোল্ড করেন রশিদ খান। ৬ রানে ৩ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে লঙ্কানরা।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

২২৭ রানে ৭ উইকেট হারানো দলকে এরপর টেনে নিয়েছেন লোয়ার অর্ডারের দুনিথ ওয়াল্লালাগে আর মাহিশ থিকসানা। অষ্টম উইকেটে ৬৩ বলে ৬৪ যোগ করে দেন তারা। ২ ছক্কা আর এক চারে ২৮ রান করে ইনিংসের শেষ বলে আউট হন থিকসানা। অন্যপ্রন্তে ৩৩ রানে অপরাজিত থাকেন ওয়াল্লালাগে। নির্ধারিত ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাড়ায় ২৯১ রান।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন গুলবাদিন নাইব। রশিদ খান নেন ২টি উইকেট। মুজিবের শিকার একটি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা