ছবি-সংগৃহীত
খেলা

ইউএস টি-১০ লিগে ৫ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইউএস মাস্টার্স টি-টেন লিগে দল পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও ইলিয়াস সানি।। বাংলাদেশের এই দুই খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্লাব আটলান্টা রাইডার্স (পূর্ব নাম আটলান্টা ফায়ার)। ওই দলে আরও রয়েছেন বাংলাদেশের জুনায়েদ সিদ্দিকী, ফরহাদ রেজা ও কামরুল ইসলাম রাব্বি।

আরও পড়ুন : আফগানিস্তানের সিরিজ জয়

সর্বপ্রথম ২০১৭ সালে টি-টেন ক্রিকেট লিগের উদ্বোধন করে দুবাই। তাদের সফলতার পর কানাডায় ও জিম্বাবুয়েতে টি-টেনের টুর্নামেন্ট চালু করা হয়েছে। এবার সেই পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।

ক্রিকেট ছড়ানোর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সাম্প্রতিক সময়ে বেশকিছু উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। তাদের জাতীয় ক্রিকেট দল এখনও সেভাবে ভালো করতে না পারলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাদের। তারই অংশ এই টি-টেন লিগ। টুর্নামেন্টটি শুরুর আগে ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশের দুই ক্রিকেটার নাসির-ইলিয়াসকে দলে ভেড়ায় আটলান্টা।

আরও পড়ুন : বরিশালের হয়ে খেলবেন তামিম

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন এই টুর্নামেন্টে নাম লিখিয়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের সঙ্গে জোঁট বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে রংপুর রাইডার্স।

ইউএস টি-১০ লিগের প্রাথমিক ড্রাফটে ওঠা খেলোয়াড়দের তালিকা- দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন রবীন উত্থাপা। আরও আছেন লেন্ডল সিমন্স, মোহাম্মদ ইরফান, ডোয়াইন স্মিথ, ফরহাদ রেজা, মোহাম্মাদ আজম ও চতুরঙ্গ ডি সিলভা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা