খেলা
মিরাজের চোখ ধাঁধানো শতক

২৭২ রানের চ্যালেঞ্জ দিল বাংলাদেশে

সান নিউজ ডেস্ক: সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ রান করে চ্যালেঞ্জিং এই স্কোর গড়ার মূল কারিগর আজ মিরাজ। চাপের মুখে ব্যাটিংয়ে নেমে খেলেছেন ৮৩ বলে ১০০ রানের অবশ্বাস্য এক ইনিংস।

আরও পড়ুন: সুইজারল্যান্ডকে গুড়িয়ে কোয়ার্টারে পর্তুগাল

আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যখন ৬৯ রানে বাংলাদেশের ৬জন ব্যাটার সাজঘরে চলে গিয়েছিলো, তখন ১০০ রানও হয় কি না সে শঙ্কায় ভুগছিল বাংলাদেশের সমর্থকরা। কিন্তু সেই মেহেদী হাসান মিরাজই হলেন বাংলাদেশ দলের ত্রাণকর্তা। সঙ্গে পেয়েছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে।

ভুল না করে থাকলে গত তিন-চারদিনে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত নাম মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে বীরত্বপূর্ণ ইনিংসে দলকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচেও নায়ক মিরাজ। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে ২৭১ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছে এই অলরাউন্ডারের ম্যাজিক। তাতে ভারতের নামকরা সব বোলারকে চমকে দিয়ে ক্যারিয়ারের প্রথম শতক এলো মিরাজের ব্যাটে।

ওভার বাকি আর একটা। মিরাজের রান তখন ৭৮ বলে ৮৫। সেঞ্চুরিটা করতে হলেও ১৫ রান দরকার। শেষ ওভার বল করতে আসলেন শার্দুল ঠাকুর। স্ট্রাইকে নাসুম আহমেদ। প্রথম বলেই লেগবাই রান নিয়ে মিরাজকে স্ট্রাইকে পাঠালেন নাসুম।

স্ট্রাইকে এসেই দ্বিতীয় বলে বলটিকে পাঠিয়ে দিলেন বাউন্ডারির ওপারে। পরের বল ডট। চতুর্থ বলটিকে আছড়ে ফেললেন সোজা গ্যালারিতে। ৯৭ রান হয়ে গেলো মিরাজের। পঞ্চম বলটিকে বাউন্ডারির জন্য খেললেন। বল বাউন্ডারির কাছে গিয়ে গতি কমিয়ে দেয়ার কারণে বাউন্ডারি হলো না। হলো ২ রান।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

দু’জনের ১৪৮ রানের জুটি বাংলাদেশকে সম্মান বাঁচায়নি শুধু, জয়ের জন্য লড়াকু স্কোর এনে দিলেন তারা। মাহমুদউল্লাহ ৭৭ রানে আউট হয়ে গেলেও, মিরাজ ক্যারিয়ার সেরা ইনিংস খেলে, শেষ বলে সেঞ্চুরিও পূরণ করে ফেলেছেন।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা