খেলা

কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়াল-বার্সা

ইউনিয়নিস্তাসকে ৩-১ ও ক্লাব ইবিজাকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শেষ ষোলো নিশ্চিত কেরেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

গতরাতে ইউনিয়নিস্তাসের মাঠে এই জয় পায় রিয়াল। রিয়ালের পক্ষে গোল করেন গ্যারেথ বেল ও ব্রাহিম দিয়াস।

খেলার ১৮মিনিটে বেল প্রতিপক্ষের ডি-বক্সে শট নিলে ইউনিয়নিস্তাসের খেলোয়াড়ের পায়ে বল লেগে জালে জড়ায়। ৫৭ মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে খেলা সমতায় আনেন ইউনিয়নিস্তাসের আলভারো রোমেরো।

তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিজ দলের স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান গনগোরার আত্মঘাতি গোলে আবারও পিছিয়ে যায় তারা। পরে খেলার অতিরিক্ত মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস ব্যবধান বাড়ালে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় রিয়ালের।

এদিকে, আরেক ক্লাব ইবিজাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির দুটি গোলই করেন অঁতোয়ান গ্রিজমান।

লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকেকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। ইউডি ইবিজার বিপক্ষে অধিনায়ককে বিশ্রামে রেখে দল সাজান নতুন কোচ কিকে সেঁতিয়েন। চোটের কারণে ছিলেন না উসমানে ডেম্বেলে ও লুইস সুয়ারেজ ।

নিয়মিতদের না থাকার ম্যাচে মূল দায়িত্ব পরে অ্যান্টনিও গ্রিজম্যানের ওপর। গ্রিজম্যানও হতাশ করেননি বার্সা সমর্থকদের। জোড়া গোল করেন ফরাসি এই তারকা। ইবিজার একমাত্র গোলটি জাভি পেরেজের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা