ছবি: সংগৃহীত
খেলা

শতরানের জুটি ভাঙলেন সাকিব

সান নিউজ ডেস্ক: লঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস আর ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটিং এর কাছে অসহায় হয়ে পড়েন স্বাগতিকরা। এরপর শেষ বিকেলে জ্বলে উঠতে থাকে স্বাগতিক বোলাররা। সাকিব আল হাসান ভেঙে দেয় তাদের জুটি। আগুনের গোলা ছুঁড়তে থাকেন পেসার এবাদত। এতে ভীতি ছড়িয়ে যায় লঙ্কান শিবিরে।

আরও পড়ুন: গ্রেফতার হতে পারে ইমরান খান

বৃষ্টি ভেজা গ্যালারিতে হঠাৎ ছড়িয়ে যায় উষ্ণতা। দিনের খেলা শেষের আগে অর্ধশতক করা ধনঞ্জয়াকে আউট করার পাশাপাশি বল হাতে ভীতি ছড়ানোর স্বস্তি নিয়ে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। দিন শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৮২ রান জমা করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে বাংলাদেশ থেকে এখনো ৮৩ রানে পিছিয়ে তারা। ম্যাথিউস ৫৮ এবং দীনেশ চান্দিমাল ১০ রান নিয়ে বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

প্রথম সেশনের খেলার শেষের আগে নামা বৃষ্টিতে ভেসে যায় ঢাকা টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন। তৃতীয় ও শেষ সেশন শুরু হয় এক ঘণ্টা দেরিতে। এজন্য দিনের নির্ধারিত সময়ের পরেও অতিরিক্ত ৩০ মিনিট খেলা চালানোর সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা।

আরও পড়ুন: মান-সম্মান আগের চেয়ে বেড়েছে

বৃষ্টির পর খেলা শুরু হলে ১৫৫ রানে পিছিয়ে ৪ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে আবার ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। যেখানে ম্যাথিউস ২৫ এবং ধনঞ্জয়া ৩০ রানে ব্যাটিং শুরু করেন। রক্ষণাত্মক কৌশলে ব্যাট করে পরে দুই ব্যাটম্যানই ব্যক্তিগত ফিফটি তুলে নেন। আগে এই মালফলক স্পর্শ করেন ধনঞ্জয়া। ৯০ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি স্পর্শ করেন তিনি।

এরপর একই পথে হাঁটেন ম্যাথিউস। ধনঞ্জয়া যে ওভারে অর্ধশতক করেন, তার পরের ওভারে সাকিবকে ছক্কায় উড়িয়ে পঞ্চাশে পা রাখেন তিনি। ১২৫ বল খেলে টেস্ট ক্যারিয়ারের ৩৮তম ফিফটি পূর্ণ করেন ম্যাথিউস, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। তবে টিকতে পারেননি ধনঞ্জয়া। সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন।

ইনিংসের ৮৮তম ওভারের পঞ্চম বলটি ঝুলিয়ে দেন সাকিব। পা বাড়িয়ে ডিফেন্স করেন ধনঞ্জয়া। কিন্তু বাঁহাতি স্পিন টার্ন করে বেরিয়ে যাওয়ায় ঠিকমতো খেলতে পারেননি ব্যাটে। ব্যাটের গা ঘেঁষে বল জমা পড়ে কিপার লিটন কুমার দাসের গ্লাভসে। আবেদন করেন ফিল্ডাররা। সাড়া দেননি আম্পায়ার। শেষ মুহূর্তে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, বল হালকা ব্যাট স্পর্শ করেছে। উল্লাসে মাতে দল। ৫৮ রানে ফেরেন ধনঞ্জয়া। ভাঙে ১০২ রানের জুটি।

আরও পড়ুন: বিএনপির বুকে বড় জ্বালা

সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিন শেষে

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৬.২ ওভারে ৩৬৫ (মুশফিক ১৭৫*, লিটন ১৪১; রাজিথা ৫/৬৪, আসিথা ৪/৯৩)

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে: ৯৭ ওভারে ২৮২/৫ (করুনারত্নে ৮০, ম্যাথুজ ৫৮*, ধনাঞ্জয়া ৫৮, ওশাডা ৫৭; এবাদত ২/৭৮, সাকিব ৩/৫৯)

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা