ডি ভিলিয়ার্স (ছবি: সংগৃহীত)
খেলা

আইপিএলে ফিরছেন ডি ভিলিয়ার্স

ক্রীড়া প্রতিবেদক: আইপিএল শুরুর পর থেকে প্রতিটি মৌসুমেই খেলেছেন ডি ভিলিয়ার্স। তবে গত বছরের ডিসেম্বরে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি।

তবে ফের আইপিএলে ফিরবেন এবি ডি ভিলিয়ার্স। তাকে দেখা যাবে সাবেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই। তবে আগামী মৌসুমে দলটিতে তিনি কী ভূমিকায় ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।

ডি ভিলিয়ার্স জানান, ‘আমি পরের বছর আইপিএলে ফিরতে চাই, আমি এর অপেক্ষা করছি। এখনও কিছু খেলা হতে পারে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামীতে, যেটা আমার দ্বিতীয় হোম টাউন।’

দলের জন্য অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ এবার ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ক্রিস গেইলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সকেও দেওয়া হয়েছে বেঙ্গালুরুর ‘হল অব ফেম’ পুরস্কার।

আরও পড়ুন: মিলার ঝড়ে ফাইনালে গুজরাট

সে সময় বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছিলেন, আগামী আসরে নতুন কোনো ভূমিকায় বেঙ্গালুরু দলে দেখা যাবে ডি ভিলিয়ার্সকে। ভিইউস্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ডি ভিলিয়ার্স বলেছেন, ‘বিরাট (কোহলি) এটা এভাবে বলেছে শুনে আমি আনন্দিত। সত্যি বলতে কী, এখনো আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। তবে আমি অবশ্যই পরের বছর আইপিএলে থাকছি।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা