টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক (ছবি: সংগৃহীত)
খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

এদিকে আজকের ম্যাচে দলে দুটি পরিবর্তন এসেছে।

আড়াই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরলেন মোসাদ্দেক হোসেন। পাঁচ বছরের ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামছেন এই ডান হাতি অলরাউন্ডার। এছাড়া একাদশে জায়গা হয়েছে পেসার এবাদত হোসেনের। চট্টগ্রামে প্রথম টেস্ট চলাকালে চোটে পড়ে ছিটকে যান পেসার শরিফুল ইসলাম।

তবে ঢাকার স্পিন উইকেটে টস জিতে মুমিনুলের ব্যাটিং নেওয়াটা দলকে বিপদে ফেলবে কি না, সেটা সময় বলে দেবে। চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে স্বাগতিক পেসাররা একটা উইকেটও পায়নি, বিপরীতে লঙ্কান পেসাররা মাঠে দাপট দেখিয়েছিলেন।

অপরদিকে ঢাকা টেস্টে বাংলাদেশের দুই পরিবর্তনের বিপরীতে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। স্পিনার লাসিথ অ্যাম্বুলডনিয়ার বদলে আরেক স্পিনার প্রবীণ জয়াবিক্রমাকে নেওয়া হয়েছে একাদশে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমদ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, ওসাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, নিরোশান ডিকভেলা, আসিথা ফার্নান্দো, প্রবিন জয়বিক্রমা ও কাসুন রাজিথা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা