মুস্তাফিজের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ (ছবি: সংগৃহীত)
খেলা

আফগান শিবিরে মুস্তাফিজের আঘাত

স্পোর্টস করেসপন্ডেন্ট: দীর্ঘ সাত মাসের বিরতির পর একদিনের আন্তর্জাতিক ম্যাচে আজ মাঠে নেমেছে টিম বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১ টায় শুরু হওয়া ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করতে নামে তামিম বাহিনী। ম্যাচের শুরুতেই আফগান শিবিরেই আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজ।

আফগান ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানেই মুস্তাফিজের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ। তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান। মুস্তাফিজ ও তাসকিন মিলে উইকেটের দুই প্রান্ত থেকে বেশ ভালোভাবেই চেপে ধরেছেন আফগান ব্যাটসম্যানদের। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেটে ৫৬ রান।

ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ সুপার লিগের অংশ হওয়ার কারণে এ সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে সিরিজ জিততে পারলেই সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেলে এক নম্বরে পৌঁছে যাবে তামিম ইকবাল বাহিনী। আর সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে টেবিলের ছয় নম্বরে উঠে আসবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: ইয়াসিরের অভিষেক

আফগানিস্তান একাদশ:
হাসমতুল্লাহ শহীদি (অধিয়ান্যক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রাশিদ খান, মুজিবুর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজলহাক ফারুকি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা