প্রথম ওয়ানডে দিয়েই অভিষেক হয়েছে মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলীর (ছবি: সংগৃহীত)
খেলা

ইয়াসিরের অভিষেক

স্পোর্টস করেসপন্ডেন্ট: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। টি স্পোর্টস ও গাজী টিভি চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে।

টসের সময় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন।

এদিকে ওয়ানডে সিরিজের আগে ইয়াসির আলীর অভিষেকের একটা ইঙ্গিত ছিল। হয়েছেও সেটাই। প্রথম ওয়ানডে দিয়েই অভিষেক হয়েছে এই মিডল অর্ডার ব্যাটারের।

ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ সুপার লিগের অংশ হওয়ার কারণে এ সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে সিরিজ জিততে পারলেই সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেলে এক নম্বরে পৌঁছে যাবে তামিম ইকবাল বাহিনী। আর সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে টেবিলের ছয় নম্বরে উঠে আসবে বাংলাদেশ।

আফগান সিরিজ শেষ করে তিন ম্যাচের ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তামিমরা। তবে এর আগে এই তিন ম্যাচে বাংলাদেশের ৩০ পয়েন্ট প্রয়োজন, কারণ দক্ষিণ আফ্রিকায় অন্তত একটি ম্যাচ জেতা তাদের জন্য নি:সন্দেহে অনেক বেশি কঠিন হবে।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজলহক ফারুকি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা