খেলা

সাকিবকে না নেওয়ায় ক্ষুব্ধ শিশির

স্পোর্টস ডেস্ক: চরম ব্যস্ততায় শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলাম। গত কয়েক বছর ধরে আইপিএলে বাংলাদেশের পরিচিত মুখ সাকিব আল হাসান। দুবার নিলামে নাম উঠেছিল সাকিব আল হাসানের। কোনোবারই তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ। এরপর থেকে চারদিকে আলোচনা-সমালোচনা। সাকিবের আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে গেল নাকি উঠেছিল এমন প্রশ্নও।

আইপিএলের শুরুর দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে থাকবেন সাকিব আল হাসান। এজন্যই নাকি আইপিএলের নিলাম থেকে তাকে দলে নেয়নি কোনো দল, জানিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহম্মেদ শিশির। সাকিবের আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে যায়নি বলেও বিশ্বাস তার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির লিখেছেন, ‘আপনারা খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই জানিয়ে দেই, কয়েকটা দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল সে পুরো মৌসুম খেলতে পারবে নাকি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রীলঙ্কা সফরের জন্য সে পারতো না! এই কারণেই তাকে নিলাম থেকে কেউ নেয়নি।’

আরও পড়ুন: চ্যালেঞ্জ দিলেন রেজা কিবরিয়া

দেশের খেলা বাদ দিয়ে সাকিব কেন আইপিএল খেলতে চান, এ নিয়েও সমালোচনা হয় প্রায়ই। মাঝেমধ্যে তাকে বলা হয় বিশ্বাসঘাতক! আইপিএল নিলাম প্রসঙ্গে ওই কথা আবারও স্মরণ করেছেন শিশির। আইপিএলে দল পেয়ে শ্রীলঙ্কা সফরে না থাকলে তাকে কি বিশ্বাসঘাতক বলা হতো নাকি, শিশির তুলেছেন এমন প্রশ্ন।

তিনি আরও লিখেছেন, ‘আইপিএলে দল না পাওয়া খুব বড় কোনো বিষয়ও না, কারণ সবসময়ই পরের বছর আছে। যদি তাকে দল পেতে হতো, তাহলে শ্রীলঙ্কা সফর মিস করতে হতো। তখন কি আপনারা একই কথা বলতেন? নাকি বিশ্বাসঘাতক বানাতেন? আপনাদের উত্তেজনায় পানি ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।’

আরও পড়ুন: আরও ১৯ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

শেষ কিছু দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন সাকিব। পাঁচ ম্যাচে পাঁচবার ম্যাচসেরা হওয়ায় অনন্য এক কীর্তি গড়ে বসেন সাকিব। টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি যে টি-টোয়েন্টি ক্রিকেটে নেই আর! আগের রেকর্ডটা ছিল টানা চার ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার। সে কীর্তি ভাগাভাগি করছেন মার্কাস ট্রেসকোথিক, শার্ল ল্যাঙ্গাভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও উগান্ডার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার দিনেশ নাকরানি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা