খেলা

সাকিবকে কিনলো না কেউ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে নিলামের দ্বিতীয়বার নাম ওঠার পরও সাকিব আল হাসান কেনার আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্রাঞ্চাইজি। অথচ বিপিএলে টানা ৫ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড গড়ছেন সাকিব আল হাসান; কিন্তু আইপিএলের ফ্রাঞ্চাইজিদের কাছে তার এই পারফরম্যান্স কোনো মূল্যই তৈরি করতে পারেনি। ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে এই নিলাম।

জানা গেছে, বিপিএলে দারুণ ছন্দে থাকলেও শেষ আইপিএলে তার নামের পাশের সংখ্যাগুলো বেশ বেমানান। গত আইপিএলে হতাশ করা পারফরম্যান্স ছিল সাকিবের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৮ ম্যাচে মাত্র ৪টি উইকেট নেন তিনি। আর ব্যাট হাতে করেন মাত্র ৪৭ রান। সে কারণেই হয়তো এবারের আইপিএলে দুই বারের নিলামেও কোনো দল পাননি বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার।

এর ফলে ফলে ২০১১ সালের পর এই প্রথম সাকিব আল হাসান খেলবেন না আইপিএলে। ২০২০ সালে নিষিদ্ধ ছিলেন ক্রিকেট থেকেই, সে কারণে কোনো দলের সামনে বিবেচনাতেই রাখার সুযোগ ছিল না তাকে। এবার ছিল, তবে এবার পেলেন না দলই!

আরও পড়ুন: আইপিএল নিলাম, জানেন না কামিন্স !

জানা গেছে, ভিত্তিমূল্য ২ কোটি রুপি। প্রথম দিনই তিন নম্বর সেটে ছিলেন তিনি। কিন্তু বিশ্বসেরা এই অলরাউন্ডারকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেনি কেউ। দ্বিতীয় দিন আজ দ্বিতীয়বার নাম উঠানো হলো তার। কিন্তু আজও কেউ কেনার আগ্রহ প্রকাশ করেনি।

সাননিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা