খেলা

মুন্সীগঞ্জে বালক অনুর্ধ ১৫ ফুটবল ক্যাম্প উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরে উপকন্ঠে মিরকাদিম পৌরসভার গ্রীনওয়েল ফেয়ার সেন্টার মাঠে অনুর্ধ ১৫ বালক ফুটবলের আবাসিক ক্যাম্প উদ্বোধন হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) ১০ টার দিকে মিরকাদিম পৌরসভার গ্রীনওয়েল ফেয়ার সেন্টার মাঠে ২৪ জন বালকের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটি জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র হাজি আব্দুস ছালাম। এ সময় উপস্থিত ছিলেন মিরকাদিম গ্রীনওয়েল ফেয়ার সেন্টারের সভাপতি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক ম. মনিরুজ্জামান শরীফ প্রমুখ।

জানা যায়, জেলার ছয় উপজেলা হতে বাছাই করে ২৪ জন খেলোয়াড় নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে প্রতি উপজেলা হতে ২৫ জন খেলোয়াড় বালক প্রাথমিক পর্যায়ে বাছাই নেয়া হয়েছিল। সেখান থেকে উপজেলার ৪ জন করে খেলোয়াড় বাছাই করে আবাসিক ক্যাম্পে প্রশিক্ষণ নেয়া হয়। খেলোয়াড়দের প্রশিক্ষণ হিসেবে রয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক স্বপন কুমার দাস।

জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন বলেন, ক্রীড়া পরিদফতরের বার্ষিক কর্মসূচীর (২০২১-২০২২) আওতায় মুন্সীগঞ্জের মিকাদিম পৌরসভার গ্রীনওয়েল ফেয়ার সেন্টারের মাঠে আজ থেকে ক্যাম্প শুরু হয়েছে। আজসহ আগামী ৫ দিন আবাসিক ক্যাম্প চলবে।

আরও পড়ুন: মার্চেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশা

আরও বলেন, জেলার ৬টি উপজেলার ২৪ জনকে অনুর্ধ ১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ হচ্ছে। প্রশিক্ষণ হিসেবে আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক স্বপন কুমার দাস।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বাবার মৃত্যুর শোক কাটিয়ে মায়ামিতে ফিরেছেন মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে...

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা