খেলা

এবারও বাবার দলে শচীন পুত্র অর্জুন

স্পোর্টস ডেস্ক: গতবারের আইপিএল নিলামে ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের দিকে দৃষ্টি ছিল সবার। কেউ কি তাকে কিনে নেবে? এমন প্রশ্ন ওঠার সুযোগ না দিয়েই নিলামে প্রথম ডাকে অর্জুনকে কিনে নেয় তার বাবার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

এ আসরেও শচীনপুত্র দল পেয়েছেন। তাকে কিনেছে সেই মুম্বাই ইন্ডিয়ান্স। তবে গতবার ২০ লাখ ভিত্তিমূল্যে বিক্রি হওয়া এই অলরাউন্ডারের এবার কিছুটা দাম বেড়েছে। এবার ৩০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন অর্জুন।

এদিকে টেস্ট ও ওয়ানডে মিলে ১০০ সেঞ্চুরির অবিশ্বাস্য রেকর্ডধারী শচীন মুম্বাইয়ের ছেলে। বরাবরই ঘরের ছেলের প্রতি আগ্রহ দেখায় মুম্বাই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন: পিএসএলকে বিদায় বললেন আফ্রিদি

আইপিএলে এই দলের হয়ে ২০০৮ থেকে ২০১৩ মৌসুম পর্যন্ত খেলেছেন শচীন। খেলা ছাড়ার পর তাকে মেন্টর হিসেবে রেখে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তার ছেলেরও ক্যারিয়ার গড়ে উঠছে এই ফ্র্যাঞ্জাইজিতে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা