খেলা

ঢাকাকে বিদায় করে কোয়ালিফায়ারে চট্টগ্রাম 

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনকে ৭ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস হেরে আগে ব্যাট করে শাদাব খানের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে ঢাকা । জবাবে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

ঢাকার দেয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা চট্টগ্রামকে ঝড়ো শুরু এনে দেন জিয়াউর রহমান। একপ্রান্তে গেইল কচ্ছপ গতিতে খেলতে থাকলেও আরেক প্রান্তে ঝড় তোলেন জিয়া। দলীয় ৪২ রানের মাথায় ১২ বলে ২৫ রান করে ফেরেন তিনি।

এরপর ইমরুল কায়েসের ২২ বলে ৩২ ও ক্রিস গেইলের ৪৯ বলে ৩৮ রানের উপর ভর করে সহজ জয়ের দিকে এগিয়ে যায় চট্টগ্রাম। শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে ১৮তম ওভারে শাদাব খানের পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১৪ বলে ৪ ছক্কায় ৩৪ রান করেন রিয়াদ। ১০ বলে ১২ রানে অপরাজিত থাকেন ওয়ালটন। শাদাব খান ৩২ রান খরচায় নেন ২ উইকেট।

এর আাগে, ঢাকাকে শুরু থেকেই চেপে ধরে চট্টগ্রামের বোলাররা। দলীয় ১৫ রানের মাথায় তামিমের (১০ বলে ৩) বিদায়ের পর থেকেই সাজঘরে ফেরার প্রতিযোগিতায় নামে ঢাকা। মুমিনুলের ৩১ রানের পরও মাত্র ৫২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে প্লাটুনরা।

মাহেদী হাসান ৭ রান করলেও রানের খাতা খুলতে পারেননি তিন ব্যাটসম্যান এনামুল হক বিজয়, লুইস রিচি ও জাকের আলী। দলীয় ৬০ রানের মাথায় ফিরে যান নাসুম আলী (৫)।

এরপরই ম্যাচে কিছুটা প্রাণ ফিরিয়ে আনেন থিসারা পেরেরা ও শাদাব খান জুটি। তাদের ৪৪ রানের জুটি ভাঙেন রুবেল হোসেন। ১৩ বলে ২৩ রান করে ফেরেন পেরেরা।

তবে শেষের দিকে ঢাকার ত্রাতা হয়ে দাঁড়ান শাদাব খান। তার ৬৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৪ রান তোলে ঢাকা।

চট্টগ্রামের রায়াদ এমরিত ৪ ওভারে ২৩ রান খরচায় নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও রুবেল হোসেন দুই উইকেট নেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২ ওভার হাত ঘুরিয়ে দেন মাত্র ৫ রান। বিনিময়ে নেন রিচির উইকেটটি।

এই জয়ে আসর থেকে ঢাকাকে বিদায় করে কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার চট্টগ্রাম মাঠে নামবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা