খেলা

বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছেন না বাবর

স্পোর্টস ডেস্ক: আসন্ন টেস্ট সিরিজে দলে নেই শীর্ষ তিন ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। এরপরও স্বাগতিক বাংলাদেশকে হাল্কাভাবে নিতে রাজি নন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এরইমধ্যে সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে অপরাজিত ১৫০ রান করা মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন টেস্ট থেকে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ন হতে না পারায় সিরিজের প্রথম টেস্টে অংশ নিতে পারছেন না অল রাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টও মিস করতে পারেন তিনি।

বাবর আজম আজ সাংবাদিকদের বলেন,‘ পার্থক্য হচ্ছে তারা স্বাগতিক দল। তাদেরকে আমরা হাল্কাভাবে নিতে পারি না। এটি ঠিক যে দলটি তারণ্য নির্ভর। তবে নিজেদের হোম কন্ডিশনে খেলতে যাচ্ছে। তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলে দিতে পারে, তাই আমাদেরকে মনোযোগী হতে হবে। দলের প্রতি আমার পুর্ন আস্থা রয়েছে। আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে, তাতে স্বাভাবিকভাবেই ফল পাওয়া যাবে। আমরা কঠিন ক্রিকেট খেলবো। ’

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান সব ফর্মেটের ক্রিকেটেই ভাল করছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করলেও দক্ষিন আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়লাভ করেছে পাকিস্তান। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলকে অগ্রাধিকার দেয়াই পাকিস্তানের সাম্প্রতিক সফলতার মুল কারণ বলে উল্লেখ করেন সফরকারী অধিনায়ক।

বাবর আজম বলেন,‘ সবাই যদি নিজ নিজ পজিশনে সঠিক ভাবে কাজটা করে এবং দায়িত্ব নিয়ে নিজের সেরাটা দিয়ে খেলে, তাহলে নেতৃত্ব দেয়াটা সহজ হয়ে যায়। আপনি যখন একই দলে নিয়মিত খেলবেন, তখন দলটি ধারাবাহিক হয়ে উঠে। আমাদেরকে ক্রিকেটারদের সহযোগিতা করতে হবে। ব্যক্তিগত খেলার সংস্কৃতি পরিহার করে আমাদেরকে দলবদ্ধ ভাবে খেলতে হবে। কারণ কেউ দলের উর্ধ্বে নয়। তাই সবকিছুর আগে দলকে প্রাধান্য দিতে হবে, এরপর ব্যক্তিগত বিষয়ে দৃস্টি দিতে হবে।’

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

২৫ বছরেও সংস্কার হয়নি গোসাইবাড়ি সড়কের

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের...

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নেইমার যুগের ইতি? ব্রাজিলের তারকাদের শেষ বিশ্বকাপের ইঙ্গিত

বিশ্বকাপে আবারও হতাশার গল্প লিখল ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা