খেলা

ত্রিপল সেঞ্চুরিয়ান মুনিরের জানাজা আজ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনির মারা গেছেন। বুধবার (১০ নভেম্বর) স্ত্রী ও একমাত্র ছেলে মেহরাবকে নিয়ে সিলেটে বেড়াতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ বুক ব্যথা ওঠে। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬৩ বছর বয়সে ইহলোকে পাড়ি দিলেন তিনি।

আজ বৃহস্পতিবার জোহরের পর মালিবাগ চৌধুরী পাড়ার পল্লীমা সংসদের মাঠে জানাজার পর জুরাইন গোরস্থানে তার দাফনকাজ সম্পন্ন হবে। তারিকুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরও শোক প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও আবাহনী লিমিটেড।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তারিকুজ্জামান। সুস্থ হয়ে ৮-১০ মাস পর কর্মজীবনেও ফিরে গিয়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে বিসিবির লজিস্টিকস ও প্রটোকল কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন।

খেলোয়াড়ি জীবনে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন মুনির। ১৯৮৪-৮৫ মৌসুমের উইলস কাপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৩০৮ রানের ইনিংস খেলেন তারিকুজ্জামান। ইনিংসটিতে ছিল ৩২টি চারের মার। স্বাধীন বাংলাদেশে প্রথম ট্রিপল সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছেন তিনি। ডানহাতি এই ব্যাটার ছিলেন চৌকস এক ফিল্ডারও।

১৯৮৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৭৬-৭৭ মৌসুমে অবশ্য ক্লাব ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল তার। ইগলেটসের হয়ে খেলা শুরু করা তারিকুজ্জামান আবাহনী, মোহামেডান, বিমান, জিএমসিসির হয়ে খেলেছেন। পেশাদারি ক্রিকেট খেলেছেন ১৯৯০-৯১ মৌসুম পর্যন্ত। তার বড় ভাই আসাদুজ্জামান মিশাও খেলেছেন বাংলাদেশ জাতীয় দলে।

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে লোকাল অর্গানাইজিং কমিটির (এলওসি) টুর্নামেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তারিকুজ্জামান। অবসরের পর এশিয়াটিক, পারটেক্স গ্রুপ, বার্জার, আনোয়ার গ্রুপ, এলিট পেইন্টসহ বিভিন্ন প্রসিদ্ধ করপোরেট হাউজের উচ্চ পদে কাজ করেছেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা