খেলা

জিম্বাবুয়েকে উড়িয়ে হাসছে প্রমীলারা

ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ ২০ মাস পর আন্তর্জাতিক ম্যাচে নেমেছিল জাতীয় দলের প্রমীলারা। লম্বা সময় পর নেমেই বাজিমাত করে দিয়েছেন জাহানারা সালমারা। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় নিয়ে সিরিজ শুরু করেছে টাইগ্রেসরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। বল হাতে নেমে ম্যাচের শুরু থেকেই একের পর এক উইকেট তুলে নিতে থাকেন সালমা খাতুন, জাহানারা আলমরা।

পাশাপাশি রিতু মণি, নাহিদা আক্তাররাও আক্রমণে যোগ দিলে মাত্র ২৩.২ ওভারেই ৪৮ রানেই গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। এই প্রথম কোনো দলকে ৫০ এর নিচে বেঁধে দিল জাতীয় দলের মেয়েরা।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেছেন প্রিসিয়াস মারাঙ্গে। বাকিরা দুই অঙ্কেই যেতে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে সাত ওভারে ৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সালমা খাতুন। নাহিদা ৫.৩ ওভারে ২ রান দিয়ে ৩ উইকেট ঝুলিতে পুরেছেন নাহিদা আক্তার।

পাশাপাশি পেইসার জাহানারা ১৮ রানের খরচায় ৩ উইকেট নিতে সক্ষম হন। আর একটি উইকেট যায় রিতু মণির ঝুলিতে।

জবাবে ব্যাট করতে নেমে শুধুমাত্র দুই ওপেনারকে হারিয়েই জয়ের বন্দরে তরী ভেড়ায় বাংলাদেশ।

সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ১৩ ও ১৫ নভেম্বর। এরপর ২১ নভেম্বর থেকে শুরু হবে জাহানারাদের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা