ছবি: সংগৃহীত
খেলা

বার্সায় ফেরার ইচ্ছে মেসির!

স্পোর্টস ডেস্ক: পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি জানিয়েছেন, জীবনের কোনও এক সময় সাবেক ক্লাব বার্সেলোনাকে সহযোগিতা করার ইচ্ছে আছে তার। তবে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর। তিনি বার্সার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এই সহযোগিতা করতে চান।

গোল ডটকম’র সঙ্গে এক সাক্ষাতকারে ফুটবল জাদুকর এসব কথা বলেন।

মেসি বলেন, হ্যাঁ আমি সবসময়ই বলেছি বার্সেলোনাকে যেকোনভাবে সহযোগিতা করতে চাই। এটা হতে পারে সেটা খেলা ছেড়ে দেওয়া পর। হতে পারে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। তবে সেটা বার্সেলোনা ছাড়া অন্য কোনও ক্লাব থেকেও শুরু হতে পারে। তবে যদি সম্ভাবনা থাকে তাহলে প্রথমে আমি বার্সেলোনার হয়েই ফুটবলে অবদান রাখতে চাই। কারণ আমি ক্লাবটিকে ভালবাসি। আমি ক্লাবটিকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাব হিসেবে আমি বার্সেলোনাকে সবসময়ই দেখতে চাই।

চলতি বছর আগস্টে পিএসজির সাথে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন মেসি। শর্তানুযায়ী দুই বছর পর আরো এক বছরের জন্য চুক্তি বাড়ানোর শর্ত আছে। এ পর্যন্ত মেসি পিএসজির হয়ে আটটি ম্যাচ খেলে তিনটি গোল করেছেন। তিনটি গোলই এসেছে চ্যাম্পিয়নস লিগ থেকে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা