ছবি: সংগৃহীত
খেলা

সাকিবরা দ্বিতীয় কোয়ালিফায়ারে

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। সোমবার (১১ অক্টোবর) রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ছয় উইকেট হারায় মরগ্যানবাহিনী।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নিলো বিরাট কোহলির দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি হবে ১৩ অক্টোবর।

সুনিল নারাইনের ঘূর্ণি ও সাকিবের আঁটসাঁট বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি কোহলিবাহিনী। ব্যাটে জবাব দিতে নেমে ছয় উইকেট হারিয়ে দুই বল হাতে জয় তুলে নেয় মরগ্যানবাহিনী।

ওপেনিং জুটিতে ৪১ রান পায় কলকাতা। ওপেনার শুভমান গিল ১৮ বলে ২৯ রান করেন। তিনে নামা রাহুল ত্রিপাঠী মাত্র ৬ রানে বিদায় নেন। আরেক ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ২৬ রানের ইনিংস খেলে আউট হন। বল হাতে ঝড় তোলা নারাইন ব্যাট হাতেও দুর্দান্ত লেখেন। ড্যান ক্রিস্টিয়ানের ওভারে মুখোমুখি হওয়া প্রথম ৩ বলেই বিশাল ৩টি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় পুরোপুরি কলকাতার দিকে ঘুরিয়ে দেন তিনি। বলের বিপরীতে লক্ষ্য তখন অনেকটাই কমে আসে।

এদিকে নারাইনকে রেখে নিতিশ রানা (২৩) বিদায় নিলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ব্যাঙ্গালুরু। শেষ ৫ ওভারে কলকাতার দরকার ছিল ২৭ রান। রানা বিদায় নিলে সাকিবকে না নামিয়ে দীনেশ কার্তিককে পাঠায় কলকাতা। ১৭তম ওভারে ব্যাঙ্গালুরুর পেসার হার্শাল প্যাটেলের বলে ক্যাচ তুলে দেন নারাইন। কিন্তু সহজ ক্যাচ মিস করেন দেবদূত পাড়িক্কাল।

১৮তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন নারাইন। এই বাঁহাতি ব্যাটার বিদায়ের আগে ১৫ বলে ৩ ছক্কায় ২৬ রান করেন। একই ওভারে কার্তিককেও (১০) বিদায় করেন সিরাজ। ক্রিজে আসেন সাকিব। ১৯তম ওভারে আসে মাত্র ৫ রান। ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই স্কুপ শটে শর্ট ফাইন লেগে ফিল্ডারের মাথার উপর দিয়ে বাউন্ডারি হাঁকান সাকিব। পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক বদলান তিনি। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে স্কোর সমান করেন মরগ্যান। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন সাকিব। ৬ বলে ৯ রানে সাকিব এবং ৫ রানে অপরাজিত থাকেন মরগ্যান।

নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান সাকিবকে দিয়েই বোলিং ওপেন করান। প্রথম ওভারে দেন ৭ রান। বিশ্বসেরা অলরাউন্ডার পাওয়ার প্লের পর আবার বোলিংয়ে এসে দুই ওভারে ৪ রান করে দেন। তবে নিজের কোটার শেষ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বাউন্ডারি হজম করে দেন ৯ রান। ৪ ওভারে সাকিব ২৪ রান দিয়ে উইকেটশূন্য।

ক্যারিবীয় স্পিন তারকা নারাইন বল হাতে ধ্বংসাত্মক হয়ে ওঠেন। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে নারাইনের শিকার চার উইকেট। ৩০ রানে দুটি উইকেট নিয়েছেন কিউই পেসার লোকি ফার্গুসন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা