খেলা

হাঁটতে গিয়ে প্রাণ গেলো ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক: অকাল মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতের সাবেক রঞ্জি ক্রিকেটার মুর্তজা লোধগার। তার বয়স হয়েছিলো মাত্র ৪৫ বছর। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিশাখাপত্তনমে রাতের খাওয়া শেষে হৃদরোগে আক্রান্ত মারা যান এই সাবেক ক্রিকেটার।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নৈশভোজ শেষে রুটিনমাফিক হাঁটাহাঁটি করছিলেন মুর্তজা। সেই সময় হঠাৎ করেই বুকের বাঁ-দিকে চিনচিনে ব্যথা অনুভব করেন তিনি। ব্যথা এতটাই বেড়ে যায় যে মূহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মুর্তজা দেশটির মিজোরাম অনুর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। এই মূহূর্তে তার দল ভিনু মানকড় ট্রফিতে খেলছে। দলের সঙ্গে বিশাখাপত্তনমে ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় পশ্চিমবঙ্গের সাবেক বাঁ-হাতি স্পিনারের।

কলকাতার হয়ে নয়টি রঞ্জি ম্যাচ খেলেন মুর্তজা লোধগার। ৩৪টি উইকেট শিকার করেন তিনি। মিজরামের কোচ ও সাবেক ক্রিকেটার মৃত্যুতে সম্মান জানাতে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবির) পতাকা অর্ধনমিত রাখা হবে। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে লিগের ম্যাচে ক্রিকেটাররা কালো ব্যাজ পরে মাঠে নামবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা