খেলা

সরে দাঁড়াচ্ছেন রবি শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার পথ ধরে এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কোচ রবি শাস্ত্রী। ইংল্যান্ডের গার্ডিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

শাস্ত্রী বলেন, আমি বিশ্বাস করি আমি যা চেয়েছি সবকিছু অর্জন করেছি। পাঁচ বছর টেস্টের এক নম্বর দল ছিলাম, অস্ট্রেলিয়ার মাটিতে দুইবার সিরিজ জয়, ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো। মাইক আথারটনের সঙ্গে কথায় কথায় বলছিলাম, ‘আমার কাছে এটাই চূড়ান্ত- অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো এবং কোভিডের এই সময় ইংল্যান্ডে জয়। আমরা এবারও ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলাম। এবার লর্ডস ও ওভালে যেভাবে খেলেছিল তা দারুণ ছিলো।

কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার আগে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চান তিনি, সাদা বলের ক্রিকেটে সব দলকেই তাদের আঙিনায় হারিয়েছি আমরা। এবার যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারি অবশ্যই সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হবে। আমি বিশ্বাস করি, অনাকাঙ্খিত হয়ে উঠার আগে সরে যাওয়া উচিত। সঙ্গে যুক্ত করতে চাই, এই দলকে নিয়ে আমি যা করতে চেয়েছি সব পেরেছি। ফলে নিজেকে সফল হিসেবে দাবি করতেই পারি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে মন্তব্য ক...

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে...

হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়ালো

হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল। গত ১৫...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা