খেলা

নিউজিল্যান্ড কোন পৃথিবীতে বাস করে প্রশ্ন রমিজের

ক্রীড়া ডেস্ক: প্রায় ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়ে না খেলেই ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মূলত নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শুক্রবার এই সিদ্ধান্ত নেয় তারা।

তবে সিরিজ শুরুর আগ মুহূর্তে তাদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

এ নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পিসিবি সভাপতি রমিজ রাজা। কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন তিনি। নিউজিল্যান্ড সিরিজটাই ছিলো তার সভাপতি হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট। সেটাই কিনা শুরুর আগেই হয়ে গেল শেষ।

টুইটারে পিসিবি সভাপতি লেখেন, খুব পাগলাটে একটা দিন কেটেছে। আমাদের সমর্থক ও খেলোয়াড়দের জন্য বেশ কষ্ট হচ্ছে। নিরাপত্তার হুমকির বিষয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ডের সরে যাওয়াটা হতাশার। বিশেষ করে তারা যখন এ কাজটা করে পাকিস্তান ক্রিকেটকে না জানিয়েই।

রমিজ রাজা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, নিউজিল্যান্ড কোন পৃথিবীতে বাস করে? আমাদের জবাবটা নিউজিল্যান্ড আইসিসির দরবারেই পাবে।

এর আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেখে এক টুইট বার্তায় জানানো হয়, শুক্রবার সকালের দিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা নিয়ে তাদের কাছে কিছু সতর্কবার্তা এসেছে। তার জেরেই তারা সিরিজ স্থগিত করতে চায়।

প্রসঙ্গত, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হওয়ার কথা ছিলো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা