খেলা

ভেঙে পড়েছেন রশিদ-নবি

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার (২৬ আগস্ট) আত্মঘাতী হামলায় ১৭০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন আফগান ক্রিকেট দলের দুই তারকা খেলোয়াড় রশিদ খান ও মোহাম্মদ নবি।

রয়টার্স জানিয়েছে, কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতদের মধ্যে বেসামরিক আফগান নারী-শিশু এবং মার্কিন সেনা রয়েছে।

দেশের অসহায় মানুষদের ওপর এমন হত্যাযজ্ঞ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আকুল আবেদন জানিয়ে টুইট করেছেন বর্তমানে হান্ড্রেড ক্রিকেট খেলতে ইংল্যান্ডে অবস্থানরত রশিদ-নবি।

টুইটারে রশিদ লেখেন, আবারও কাবুলে রক্ত ঝরছে। দয়া করে আফগানদের হত্যা বন্ধ করুন।

নবি লেখেন, কাবুল বিমানবন্দরের আশপাশে এই হামলায় প্রাণ হারানো আমার দেশবাসীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এই কঠিন সময়ে আফগানিস্তানকে সহায়তায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান করছি।

গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় সশস্ত্র গোষ্ঠী। রশিদ ওইদিনও টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, আমাদের দেশ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুণ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা