খেলা

২০০ কোটিতে পুরনো ক্লাবে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। অবশেষে জুভেন্তাস ছেড়েই দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের ছেলে ফিরছেন ঘরে। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলা সেই পুরনো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন।

শুক্রবার (২৭ আগস্ট) ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে সোশ্যাল মিডিয়ায় এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে রোনালদোর দলবদলের ব্যাপারে জুভেন্তাসের সঙ্গে চুক্তি হয়েছে। এখন কেবল ব্যক্তিগত ব্যাপার, ভিসা ও স্বাস্থ্যগত পরীক্ষা বাকি।

আনুষ্ঠানিক ঘোষণার আগেই ইতালির তুরিন ছেড়েছেন রোনালদো। বিদায় বলেছেন জুভেন্তাসের সতীর্থদেরও। যদিও গুঞ্জন ছিলে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন।

ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো বলছেন, রোনালদোকে দলে ভেড়াতে ম্যানচেস্টার ইউনাইটেড প্রায় ২০ মিলিয়ন ইউরো খরচ করেছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা।

পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিতে ২০০২ সালে রোনালদোর প্রাপ্তবয়স্ক ক্লাব কর্মজীবন শুরু হয়। স্পোর্টিং সিপির হয়ে খেলার সময় তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের দৃষ্টি কাড়েন। তিনি তাকে ২০০৩ সালে ইউনাইটেডে নিয়ে যান। ২০০৪ সালে রোনালদো ইউনাইটেডের হয়ে প্রথম শিরোপা এফএ কাপ জেতেন। পাশাপাশি দলটিকে টানা তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতাতে সাহায্য করেন। ম্যান ইউর জার্সিতে ২৯২ ম্যাচ খেলে ১১৮ গোল করেছেন তিনি।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদ তাকে ইউনাইটেড থেকে নিয়ে যায়। রোনালদো তখন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের সম্মান পান। ২০১৮ সালে তিনি জুভেন্তাসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। জুভেন্তাসে তিনি প্রথম মৌসুমেই দুটি সেরিয়ে আ শিরোপা, দুটি সুপারকোপা ইতালিয়ানা, ও একটি কোপা ইতালিয়া জয় করেন।

রোনালদো ক্যারিয়ারে এ পর্যন্ত ৩০টির বেশি মেজর ট্রফি জিতেছেন। ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ইতালি, স্পেন ও ইংল্যান্ডে আলাদা ক্লাবের হয়ে সাতবার জিতেছেন লিগ শিরোপা।জিতেছেন ৫টি ব্যালন ডি অর।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা