খেলা

রানার্সআপ শেখ জামাল 

নিজস্ব প্রতিবেদক: সবার আগে চ্যাম্পিয়ন নির্ধারণ হয়েছিলো। তারপর নির্ধারণ হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া দুই দল। এর পর লিগের আকর্ষণ বলতে ছিলো রানার্সআপ নিয়ে আলোচনা।

শুক্রবার সেই আকর্ষণও শেষ হলো। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্সআপ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

নিজেদের শেষ ম্যাচে ১ পয়েন্ট পেলেই দ্বিতীয় হওয়া নিশ্চিত হতো শেখ জামালের। হারলেও সমস্যা হতো না, যদি আবাহনী শেষ ম্যাচ জিততে না পারতো।

তবে হিসেবে-নিকেশ আর দরকার পড়েনি, মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয়বারের মতো লিগে রানার্সআপ হলো তিনবার শিরোপাজয়ী দলটি।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দুই দলের খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫২ মিনিটে মোহামেডানের রক্ষণভাগের দুর্বলতায় গোল করেন গাম্বিয়ান সলোমন কিং ফনফার্ম। তার হেড গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়ায় জালে। ৮৯ মিনিটে দ্বিতীয় গোলটিও আসে সলোমন কিংয়ের পা থেকে।

শেষ ম্যাচে হারে মোহামেডানের চূড়ান্ত পয়েন্ট হলো ৪৩। তবে লিগ শেষে সাদা-কালোদের পয়েন্ট তালিকায় অবস্থান কি দাঁড়াবে, তা নির্ভর করছে সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীর বাকি ম্যাচগুলোর ওপর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা