খেলা

ম্যানসিটিতেই নাম লিখছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক: শুরুতে থেকে নানা গুঞ্জন। কোথায় যাবেন তিনি। নাকি! বর্তমান ক্লাবে থাকবেন তিনি। বলছিপর্তুগিজ ফুটবলের রাজপুত্র রোনালদোর কথা। তাকে কিনতে যাচ্ছে পিএসজি। কিলিয়ান এমবাপে যদি পিএসজি ছেড়ে যায়, তাহলে রোনালদোকে নিয়ে আসতে পারে প্যারিসের ক্লাবটি- এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছিল।

এরই মধ্যে রোনালদোকে কেনার দৌড়ে হঠাৎ ঢুকে পড়ে ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত ম্যানসিটিতেই ঠিকানা গাঁড়তে যাচ্ছেন পর্তুগিজ ফুটবলের রাজপুত্র। বিষয়টা এখন প্রায় নিশ্চিত। জুভেন্টাসের সঙ্গে রোনালদোকে কেনার ব্যাপারে কথাবার্তা শুরু করে দিয়েছে ম্যানসিটি।

ইংলিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি নিশ্চিত করেছেন, সিটির সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তি হয়ে গেছে। গোল ডটকম‌ও জানিয়েছে, রোনালদোকে নিয়ে আলোচনা চলছে জুভেন্টাস ও ম্যানসিটির মধ্যে।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ জুভেন্টাসে নাম লেখানোর পর তিন মৌসুম খেলেছেন সিআর সেভেন। রোনালদোকে নিয়ে জুভদের প্রত্যাশা ছিল চ্যাম্পিয়নস লিগ জয় করা। কিন্তু তাদের সে আশায় গুড়েবালি। উল্টো গত মৌসুমে সিরি আ শিরোপাও জিততে পারেনি জুভেন্টাস।

যে কারণে গত মৌসুমের শেষ থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল জুভেন্টাস ছেড়ে যাবেন রোনালদো। অবশেষে সেটাই সত্যি হতে যাচ্ছে। ২০০৯ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়ার প্রায় এক যুগ পর আবারও ইংল্যান্ডে ফিরতে যাচ্ছেন রোনালদো।

এখন রোনালদোর দলবদল ফি কত হতে পারে, সেটি নিয়ে জুভেন্টাসের সঙ্গে ম্যানসিটির বোঝাপড়া হয়ে গেলেই ইংলিশ ফুটবল এবারের দলবদলে সবচেয়ে বড় ঘটনাটি দেখবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা