খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ বিকেলে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এ ম্যাচের সূচি আগেই প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে জানা যায়নি ম্যাচ শুরুর সময়। সেটি আজ (সোমবার) জানা গেল।

মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। সুজন বলেন, ‘এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত তাতে বিকেল ৪টায় ম্যাচগুলো শুরু হবে।’

টি-টোয়েন্টি ম্যাচগুলো সাধারণত ফ্লাডলাইটের আলোর নিচে হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে পাঁচটি ম্যাচই হয়েছে সন্ধ্যা ৬টায়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ২ ঘণ্টা এগিয়ে আসল কেন? জবাবে প্রধান নির্বাহী জানালেন, দুই দেশের সময়ের মারপ্যাঁচের কারণে রীতিমতো বাধ্য হয়ে এগিয়ে আনা হয়েছে সময়।

বাংলাদেশ থেকে ৬ ঘণ্টা এগিয়ে নিউজিল্যান্ডের সময়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হলে তখন নিউজিল্যান্ডে বাজবে রাত ১২টা।

সুজনের ব্যাখ্যা, ‘নিউজিল্যান্ডের সাথে আমাদের সময়ের একটা পার্থক্য আছে। ওদের ভিউয়ারশিপেরও একটা ব্যাপার আছে। আমরা টিম ম্যানেজমেন্টে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আলাপ আলোচনা করেছি।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে পা রাখবে আগামী ২৪ আগস্ট। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা