খেলা
১২৮ বছর পর 

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির সম্ভাবনা!

স্পোর্টস ডেস্ক: আগেই থেকে চলছে অনেক কথা। তবে বিশ্ব ক্রীড়াবিদের বড় আসর হলো অলিম্পিক। এই অলিম্পিকেই এবার যুক্ত হতে যাচ্ছে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেই দেখা যেতে পারে ক্রিকেট।

টি–টোয়েন্টি সংস্করণে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে ইভেন্ট হিসেবে ক্রিকেটকে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রস্তাব আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, আইসিসির প্রস্তাবটা হবে জোরালোই। নারী–পুরুষ দুই শ্রেণিতেই ক্রিকেট রাখা যায় কি না, সে ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে আবেদন করবে আইসিসি।

২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে সেটি ৮টি দল নিয়ে করারই আর্জি আইওসির কাছে রাখবে আইসিসি।

এ ব্যাপারে আইসিসির প্রধান গ্রেগ বার্কলে বলেছেন, ‘আইসিসি অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চায়। এটা ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই করা হচ্ছে।’

ক্রিকেট অলিম্পিকে নতুন কিছু নয়। তবে ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ইভেন্ট হিসেবে থাকার পর এটি অনুপস্থিত এর পর থেকেই। অলিম্পিকে ক্রিকেট অনুপস্থিত থাকলেও এশিয়ান গেমসে দুবার ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল (২০১০, ২০১৪)।

তবে ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির সম্ভাবনা বেশ উজ্জ্বল। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা