খেলা
সেপ্টেম্বরে 

আবোরো মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আগেই থেকেই ‘সুপার ক্লাসিকো’নিশ্চয়তা ছিলো। এবার কনমেবলের সর্বশেষ সভায় নির্ধারিত হলো, আসছে মাসেই আবার মুখোমুখি হচ্ছে দুই দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর আর্জেন্টিনা। ফলে চলতি বছরে আরো দুইবার দেখা যাবে লিওনেল মেসি ও নেইমারের লড়াই।

এ বিষয়ে গুঞ্জন আরও আগে থেকেই ছিল। শোনা যাচ্ছিল, একটি তো বটেই, চলতি বছর হতে পারে একাধিক ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই।

তবে কনমেবলের সভার আগে নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। পাওয়া গেল এবার। দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থার সর্বশেষ সভায় নির্ধারিত হয়েছে বিষয়টি। এরপর ফিফা থেকেও এসেছে অনুমোদন।

নতুন সূচি অনুসারে আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকান দলগুলো খেলবে তিনটি ম্যাচ। আগামী ২, ৫ আর ৯ সেপ্টেম্বর তিনটি ম্যাচদিবসে হবে খেলা। আগামী ৫ সেপ্টেম্বর বহুল আকাঙ্ক্ষিত লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার।

এর এক মাস পরেই যে আর্জেন্টিনা আতিথ্য দেবে ব্রাজিলকে, সেটা আগে থেকেই নির্ধারিত ছিলো। করোনার কারণে দুই দফায় দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই স্থগিত হয়েছে। মূলত সে ক্ষতিই এখন পুষিয়ে নিতে চাইছে কনমেবল।

কনমেবল অঞ্চলের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো থেকে আপত্তি বা পরিবর্তনের অনুরোধ না এলে এই সূচি মেনেই লড়াই করবে দলগুলো।

এ বিষয়ে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা দলগুলোকে সময় বেঁধে দিয়েছে আজ ১০ আগস্ট পর্যন্ত। এ সময় ম্যাচগুলোর সূচি, শহর ও ভেন্যুর খসড়া জমা দেওয়ার কথাও বলা হয়েছে স্বাগতিক দেশগুলোকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

কেবিসির মরাঠি সংস্করণে সঞ্চালক হচ্ছেন মাধুরী দীক্ষিত

জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) মানেই এতদিন দর্শকদে...

ভারত সরকারকে আতিফ আসলামের ধন্যবাদ

রাজনীতি ও সংঘাতের কারণে প্রায় এক দশক ধরে ভারতে গান গাওয়া নিষিদ্ধ পাকিস্তানের...

তিনগুণ পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর

‘স্ত্রী ২’-এর অভাবনীয় সাফল্যের পর বলিউডে নতুন উচ্চতায় পৌঁছেছেন অভ...

ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের হামলায় নিহত ৬

লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে...

উক্রেনে রাশিয়ার রাতভর হামলায় নিহত ১২

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা