খেলা
বাতিল হয়নি সিরিজ 

ইংল্যান্ড আসবে দেড় বছর পর

স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিলো ইংল্যান্ড ক্রিকেট দলের। এদিকে গতকাল রাতে এ সফর স্থগিত করেছিলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এমন খবর প্রকাশ করেছিলো ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো।

আজ মঙ্গলবার (৩ আগষ্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই সিরিজ সিদ্ধান্ত হয়। এর মধ্যে এই সিরিজের নতুন সূচি প্রকাশ করেছে বিসিবি।

বলা হচ্ছিলো, ইংল্যান্ডের খেলোয়াড়রা আইপিএলে খেলতে চান। আর সেপ্টেম্বর-অক্টোবরে যখন বাংলাদেশে সফর ছিলো, সেই সময়ে সংযুক্ত আবর আমিরাতে চলবে আইপিএলের দ্বিতীয় পর্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলকে গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তাই এ কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশ সফর।

তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানা গেল, বাতিল হয়নি সিরিজ, ইংল্যান্ড আসবে ২ বছর পর। অর্থাৎ, আগামী ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। নতুন সূচি অনুসারে আগামী ২০২৩ সালের মার্চের প্রথম দুই সপ্তাহে অনুষ্ঠিত হবে সিরিজটি। ভেন্যু হবে ঢাকা ও চট্টগ্রাম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা