খেলা

মেসির কোপা জয়ে খুশি বন্ধু রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৮ বছর। অবশেষে মেসির হাত ধরে শিরোপার স্বাদ পেলো আর্জেন্টিনা। এবারের কোপায় ব্রাজিলের বিপক্ষে অ্যানহেল ডি মারিয়ার করা একমাত্র গোলে কোপা ফাইনালে জয় পায় আর্জেন্টিনা।

এদিকে ব্রাজিলের একটা বড় সমর্থকগোষ্ঠী পড়শি দেশ লিওনেল মেসিকে সর্মথন দিয়েছিলো। সাবেক বর্তমান-ব্রাজিলীয় খেলোয়াড়দের অনেকে মেসির খুব কাছের বন্ধু। নিজেদের বিপক্ষে ফাইনালে তাকে ঠিক ‘সমর্থন’ না দিলেও, তার কোপা জয়ে খুশি হয়েছেন, এমন কথা বলেছিলেন ব্রাজিল রাইটব্যাক দানি আলভেজ।

এবার এমন কথা জানালেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোও। ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা খেলতে গিয়ে দারুণ অভিজ্ঞতাই হয়েছে মেসির। পুরো পিঠে মেসির ট্যাটু করিয়ে ব্রাজিলীয় এক নাগরিক আলোচনায় এসেছিলেন, এরপর আর্জেন্টাইন অধিনায়কের স্বাক্ষরও পেয়েছিলেন সেই ভক্ত।

সাবেক ব্রাজিল কিংবদন্তিরা অবশ্য সে পথে হাঁটেননি। ফাইনালে সমর্থন দিয়েছেন নিজেদের দেশকেই। তবে হারের কষ্ট পেলেও সেটা কিছুটা কমে গেছে মেসির হাসিমুখ দেখে। আগে মেসির সাবেক বার্সা সতীর্থ দানি আলভেজ জানিয়েছিলেন বিষয়টা, এবার জানালেন রোনালদিনহোও।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক লাইভে বললেন, ‘ব্রাজিলের হারটা আমাকে কষ্ট দিয়েছে ঠিক। তবে লিওর (মেসি) জন্য আমি খুব খুশি। তার এটাই কমতি ছিল, জাতীয় দলের হয়ে কিছু জেতা। সেটা পূরণ হয়ে যাওয়ায় আমি বেশ আনন্দিত। বন্ধুদেরকে আনন্দিত হতে দেখলে আমি নিজেও বেশ আনন্দিত হই।’

এর আগে ফাইনালে যখন ব্রাজিলের মুখোমুখি হলো তার দল আর্জেন্টিনা, ব্রাজিলের অনেকে তো বলেই বসলেন, মেসির জন্যেই সমর্থন দেবেন আর্জেন্টিনাকে। সেজন্যে নেইমার, থিয়াগো সিলভারা ক্ষেপে গিয়ে সেসব সমর্থককে ভর্ৎসনাও করেছিলেন বেশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা