খেলা

দ্রুততম মানব লামন্ত মার্সেল

ক্রীড়া ডেস্ক: অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতলেন ইতালির লামন্ত মার্সেল জ্যাকব। টোকিও অলিম্পিক স্টেডিয়ামে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন মার্সেল। এক যুগেরও বেশি সময় ধরে অ্যাথলেটিক্স বিশ্ব দেখেছে উসাইন বোল্টের কীর্তি।

সর্বকালের সেরা স্প্রিন্টার রিও অলিম্পিকেই বিদায় নিয়েছেন। বিশ্ব এবার প্রস্তুত ছিল নতুন কাউকে দেখার জন্য। অবশেষে দেখা মিললো বিশ্বের দ্রুততম মানবের। অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণপদক জিতে বোল্টের ছেড়ে যাওয়া আসন দখল করে নিলেন লামন্ত মার্সেল।

১০০ মিটার দৌড়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি, যিনি সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার স্প্রিন্টার আন্দ্রে দি গ্রাস।

সেমিফাইনালে ৯.৮৪ সেকেন্ড সময় নিয়েছিলেন লেমন্ত মার্সেল জ্যাকব। তবুও শুরুতে তাকে কেউ ফেবারিটের জায়গায় রাখেনি। কিন্তু ফাইনালের মঞ্চে তিনিই তিনিই বাজিমাত করলেন। হয়ে গেলেন আগামী চার বছরের জন্য অলিম্পিকে অ্যাথলেটিকসের রাজা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা