খেলা

জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন ১৮ বছরের সুনিসা

ক্রীড়া প্রতিবেদক: টোকিও অলিম্পিকে ব্যক্তিগত অল রাউন্ড প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের মহিলা জিমন্যাস্টিকস দলের সর্বকনিষ্ঠ সদস্য ১৮ বছরের সুনিসা লি।

ভল্টে কসরত করতে গিয়ে হোঁচট খাবার পর গত মঙ্গলবার সিমন বাইলস হঠাৎ দলীয় ফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণার দেন। এরপরই সুনিসা লি সামনে আসেন। আগে তেমন প্রশিক্ষণ না থাকলেও তিনি বাইলসের স্থান নিতে সক্ষম হন এবং দারুণ দক্ষতায় যুক্তরাষ্ট্র দলকে রৌপ্য পদক জিততে সহায়তা করেন।

২০২০ সালে দলের সর্বকনিষ্ঠ সদস্য হওয়ার পাশাপাশি, লি ভিয়েতনামের মং বংশোদ্ভূত প্রথম আমেরিকান যিনি যুক্তরাষ্ট্র অলিম্পিক দলের সদস্য হয়েছেন। তিনি মিনেসোটার সেন্ট পলের বাসিন্দা এবং মং সম্প্রদায়ের সদস্য। যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানেও রয়েছে তাদের বসবাস। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান বাহিনীর সঙ্গে গোপনে যোগ দিয়েছিলো মংরা। তাই যুদ্ধ শেষে তারা ভিয়েতনামে পরিত্যক্ত হন। সত্তর দশকের শেষ দিকে তারা যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসাবে আসেন।

সাম্প্রতিক বছরগুলোতে লি নানা প্রতিকূলতার মধ্যে পড়েন। ২০১৯ সালে ঘটে সবচেয়ে তার পরিবারে পীড়াদায়ক ঘটনা। মই থেকে পড়ে গিয়ে তার বাবার শরীরের একটা অংশ অচল হয়ে যায়। আর তা ঘটে সে যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে যাবার মাত্র কদিন আগে। বাবার পরামর্শে সেবার খেলায় অংশ নিয়ে সে সাফল্যের সাথে সেই পর্বও সম্পন্ন করে। অল রাউন্ড প্রতিযোগিতায় বাইলসের ঠিক পেছনে থেকে দ্বিতীয় হয়।

গত বছরও মহামারির কারণে জিম বন্ধ থাকায় প্রশিক্ষণ নিতে পারেনি সুনিসা। মহামারিতে সে তাঁর চাচা-চাচীকে হারিয়েছে। জিম খোলার পর তাঁর পা ভাঙ্গে এবং পরে সুস্থ হয়ে সে আবারো প্রশিক্ষণ নিতে শুরু করে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা