খেলা

টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামীকাল

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বৃহস্পতিবার (২২ জুলাই)। যেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে লড়বে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে সিরিজের তিন ম্যাচ। আগামী ২২, ২৩ ও ২৫ জুলাই হবে ম্যাচ তিনটি। টেস্ট, ওয়ানডেতে যতটা সহজে জয় পেয়েছে বাংলাদেশ, টি-টোয়েন্টিতে তত সহজ হবে না সিরিজটি।

কেননা বরাবরই কুড়ি ওভারের ক্রিকেটে তুলনামূলক কম পারদর্শী বাংলাদেশ দল। এই ফরম্যাটে সবশেষ দশ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে টাইগাররা। আর সবমিলিয়ে ৯৯ ম্যাচে বাংলাদেশের জয় ৩২টিতে, পরাজয় ৬৫ ম্যাচে আর পরিত্যক্ত হয়েছে বাকি দুই ম্যাচ।

এছাড়াও ঘরের মাঠে খেলা সবশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ে। নিশ্চিতভাবেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানকে হারানোর অনুপ্রেরণা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় থাকবে ব্রেন্ডন টেলরের দল।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা