খেলা

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল মেসি। এই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল লিওনেল স্কালোনির দল। পাঁচ দলের গ্রুপে ৪টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। দুটি গ্রুপ থেকে ৪টি করে দল নাম লেখাবে কোয়ার্টার ফাইনালে।

ব্রাসিলিয়ায় প্যারাগুয়েকে একমাত্র গোলে হারায় ১৪বারের কোপা চ্যাম্পিয়ন দলটি। দলের হয়ে জয়সূচক গোলটি করেন আলেহান্দ্রো পাপু গোমেস।

ব্রাজিলের রাজধানীর মানে গারিঞ্চা স্টেডিয়ামে নতুন চেহারার এক আর্জেন্টিনা দলকে নামান কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের রদরিগো দে পল,জোভানি লো সেলসো ও নিকোলাস ওতামেন্দিকে বদল করেন তিনি।

একাদশে আনেন পাপু গোমেস, সার্হিও আগুয়েরো ও আনহেল দি মারিয়াকে। তবে নিজের রেকর্ড ম্যাচে একাদশে থেকেই শুরু করেন দলের চালিকাশক্তি ও অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনার জার্সি গায়ে এটি ছিল মেসির ১৪৭তম ম্যাচ। এতে করে জাতীয় দলের হয়ে হাভিয়ের মাশচেরানোর খেলা সর্বোচ্চ ১৪৭ ম্যাচের রেকর্ড ছুঁয়ে দিলেন তিনি।

পরের ম্যাচে মাঠে নামলেই রেকর্ডটিকে নিজের করে নেবেন ছয়বারের ব্যালন ডর জয়ী। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে আগ্রাসী ভাবেই শুরু করে আর্জেন্টিনা। আট মিনিটেই এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ পায় তারা।

ডিফেন্ডারদের ভুলে প্যারাগুয়ের বক্সে বল পেয়ে যান দেড় বছর পর জাতীয় দলের জার্সিতে নামা আগুয়েরো। কিন্তু একেবারে কাছ থেকেও শট পোস্টের বাইরে মারেন তিনি।

এর দুই মিনিট পরই অবশ্য গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। দি মারিয়ার থ্রু বল পেনাল্টি বক্সের ভেতর পেয়ে যান পাপু গোমেস। সেখান থেকে দুর্দান্ত এক চিপে প্যারাগুয়ের গোলকিপার আন্তোনি সিলভাকে পরাস্ত করেন সেভিয়ার এই স্ট্রাইকার।

এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে আর্জেন্টিনা। সুযোগও পায় একের পর এক। ১৮ মিনিটে মেসির নেয়া ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তারপরও চাপ কমায়নি স্কালোনির দল। প্রথমার্ধের ইনজুরি টাইমে আরেকবার স্কোর করেন গোমেস। দি মারিয়ার নেয়া শট আন্তোনিও সিলভ প্রতিহত করলে ফিরতি বল পেয়ে গোমেসের উদ্দেশে বাড়ান লিয়ান্দ্রো পারেদেস।

গোমেস কাছ থেকে লক্ষ্যভেদও করেন। তবে, অফসাইডের কারণে রেফারি বাতিল করে দেন গোল। ফলে এক গোলের লিডের বিরতিতে ফিরতে হয় আর্জেন্টিনাকে।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঝিমিয়ে পড়ে মেসির দল। আগুয়েরো-দি মারিয়ারা এই অর্ধে তেমন কিছুই করতে পারেননি। মেসিও নিষ্প্রভ ছিলেন ৪৫ মিনিট।

প্যারাগুয়ে তেমন কোনো বিপদে ফেলতে পারেনি আর্জেন্টিনাকে। এই অর্ধে তারা বলের পজেশন বেশি রাখলেও গোলে শট নিয়েছে মাত্র একবার। শেষ পর্যন্ত ওই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে গ্রুপ-এর শীর্ষে পৌঁছাল আর্জেন্টিনা। পরের রাউন্ডে যাওয়াও নিশ্চিত তাদের। আপাতত এক সপ্তাহের বিশ্রাম তাদের। মেসিরা ফিরছেন আর্জেন্টিনায় দলীয় ক্যাম্পে।

ব্রাজিলে করোনাভাইরাস মহামারির কারণে নিজ নিজ দেশে ক্যাম্প করছে দলগুলো। ম্যাচের দিন সকালে তারা পৌঁছাচ্ছে ব্রাজিলের ভেন্যুতে। নিজেদের শেষ ম্যাচে ২৯ জুন বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির দল। আর বৃহস্পতিবার চিলির বিপক্ষে খেলবে প্যারাগুয়ে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা