খেলা

নেইমার জানালেন আজ খেলার সম্ভাবনা নেই মেসির

স্পোর্টস ডেস্ক: প্যারাগুয়ের বিপক্ষে কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টায় মাঠে নামবে আর্জেন্টিনা। ৩ ম্যাচ ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তিতে রয়েছে মেসিরা।

বেশ কিছু পরিবর্তন আসতে পারে মঙ্গলবারের ম্যাচে। এমনকি অধিনায়ক লিওনেল মেসি বিশ্রামে থাকতে পারেন। এমনটাই জানিয়েছেন, আর্জেন্টিনার জনপ্রিয় সাংবাদিক রয় নেইমার।

দেশটির বিশ্বস্ত ক্রীড়া সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টসও জানাচ্ছে, প্যারাগুয়ের বিপক্ষে মেসির খেলা নিয়ে সংশয় আছে।

তারা জানিয়েছে, রোববার রাতে মেসিকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে তার সঙ্গে আলোচনা করেছেন দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচে তাকে বিশ্রাম দিলে কোয়ার্টার ফাইনালের আগে ছন্দ নষ্ট হতে পারে। এমন ভাবনা থেকেই মেসিকে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্রাম দেওয়ার চিন্তা করা হচ্ছে। যদিও এই বিষয়ে কোনো কিছুই এখনো চূড়ান্ত না।

মেসি ছাড়াও প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আরও কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। একাদশে ফিরতে পারেন লেয়ান্দ্রো পারাদেস ও গঞ্জালো মন্তিয়েল। শুরুর একাদশে লাওতারো মার্টিনেজের জায়গায় খেলতে পারেন সার্জিও আগুয়েরো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা