খেলা

দেড় যুগ পর রিয়াল ছাড়ছেন রামোস

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছাড়ছেন সার্জিও রামোস। স্পেনের স্থানীয় সময় বুধবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত রিয়াল। বৃহস্পতিবার (১৭ জুন) রিয়াল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিবে।

এ বিষয়ে এক বার্তায় রিয়াল জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের উপস্থিতিতে অধিনায়ক সার্জিও রামোসের এক আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন রামোস।

রিয়ালের সঙ্গে রামোসের চুক্তির মেয়াদ চলতি মাসের শেষ দিকে শেষ হবে। গুঞ্জন শোনা গিয়েছিল বেতন কমানোর পরও রামোস যদি রাজি থাকতেন তাহলে তাকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিতো রিয়াল। কিন্তু বেতন কমিয়ে রিয়ালে থাকতে তিনি রাজি নন। তাইতো ১৬ বছর পর সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে যাচ্ছেন তিনি।

রিয়ালের হয়ে ২০২০-২১ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রামোস মাত্র ২১টি ম্যাচ খেলেছেন। লা লিগায় ২টি ও চ্যাম্পিয়নস লিগে ২টি গোল করেছেন। অবশ্য ইনজুরির কারণে রিয়ালের অধিনায়ক অধিকাংশ সময়ই সাইড বেঞ্চে ছিলেন। তার নেতৃত্বে লা লিগায় রিয়াল এবার দ্বিতীয় হয়েছে। আর উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে।

রামোস ২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দেন। গেল ১৬ বছরে তিনি রিয়ালের হয়ে ৬৭০ ম্যাচ খেলেছেন। এই সময়ে পাঁচবার লা লিগার শিরোপা জিতেছেন। আর চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন চারবার।

কোথায় যাচ্ছেন রামোস?

সেটা অব্যশ এখনো জানা যায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড অথবা প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) যেতে পারেন তিনি। শোনা যাচ্ছে তার আগের ক্লাব সেভিয়াও তাকে নিতে আগ্রহী। রামোসকে পাঁচ বছরের একটি চুক্তির প্রস্তাবও দিয়ে রেখেছে তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ছাত্রশিবিরের অপহরণের নাটক ও অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ ও গুপ্ত নেতাকর্মীর...

পোশাকের আড়ালে অপরাধ : কেবল ‘প্রত্যাহার’ই কি যথেষ্ট?

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক অবুঝ শিশুকে দিনের পর দিন ধর্ষণের যে ভয়ংকর অভ...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

ভারতীয় ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন

ভারতে ভ্রমণ বা চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদন করতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশ...

হান্নান মাসউদের এমপি পদ নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে...

৫৮ দিন পর জেলেদের মুখে হাসি

সামুদ্রিক মাছের প্রজনন, মজুদ বৃদ্ধি এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে চলতি বছ...

ক্যাটরিনার প্রত্যাবর্তনে সরগরম বলিউড

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখ...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা