খেলা

সরাসরি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ পর্ব খেলতে হচ্ছে না। সরাসরি এশিয়ান কাপ বাছাই খেলতে পারবেন জামালরা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে এখন ৩৯ দল রয়েছে। উত্তর কোরিয়া তাদের নাম প্রত্যাহার করে নেয় করোনা পরিস্থিতির জন্য। গতকাল এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব শেষে পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশ ৩৯ দলের মধ্যে ৩৫ তম অবস্থানে রয়েছে। ১ থেকে ১৩ নম্বরে থাকা দলগুলো ২০২৩ এশিয়ান কাপে সরাসরি খেলবে এবং এই দলগুলো ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে পরবর্তী রাউন্ড খেলবে।

১৪ থেকে ৩৫ তম অবস্থানে থাকা ২২ টি দেশ সরাসরি এশিয়ান কাপ বাছাই খেলবে। বাংলাদেশের অবস্থান ৩৫ তম। আফগানিস্তানের বিরুদ্ধে এক পয়েন্টই বাংলাদেশকে এই সুযোগ দিয়েছে বলে মনে করেন ব্রিটিশ কোচ জেমি ডে, ‘এটি বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ খবর। আফগানিস্তানের বিরুদ্ধে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ওই পয়েন্টের জন্য আমরা এই বাছাই পর্বে সরাসরি আসতে পারলাম। না হলে প্লে অফ জটিলতায় পড়তে হতো।’

৩৬ থেকে ৩৯তম অবস্থানে থাকা চারটি দেশকে বাছাই পর্বে খেলার জন্য প্লে অফ খেলতে হবে। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চাইনিজ তাইপে ও গুয়াম এই চার দেশকে প্লে অফ খেলতে হবে। দুই বিজয়ী দল ২২ দলের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ে যোগ দেবে।
গত এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে ২৪ দল ৬ গ্রুপে খেলেছিল। প্রতি গ্রুপে চারটি করে দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলেছিল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই সরাসরি খেলার সুযোগ পাওয়ায় এশিয়ার শীর্ষ স্তরে আরো ছয়টি ম্যাচ খেলা নিশ্চিত হলো অন্তত।

বাংলাদেশ গতবার এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ পর্বে দুই দফা হেরেছিল। প্রথমবার তাজিকস্তানের বিরুদ্ধে পরের বার ভূটানের বিরুদ্ধে। ভূটান বিপর্যয়ের পর বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল থেকে বাইরে ছিল এক বছরের বেশি সময়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতো এশিয়ান ফুটবল ফেডারেশন একেক সময় একেক নিয়ম করে। গত এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ হয়েছিল পঞ্চম স্থানে আট দল ও চতুর্থ স্থানে থাকা সর্বনিম্ন চার দল নিয়ে। এবার সেই পদ্ধতি পরিবর্তন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

বাংলাদেশ ১৯৮০ সালে কুয়েতেই প্রথম ও একবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব খেলেছিল। এরপর আর মূল পর্বে খেলতে পারেনি। মাঝে বাছাইতেও অংশ নিতে পারেনি। এখন আবার বাছাইতে ফিরছে বাংলাদেশ দল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

খুশির এক টুকরো আলো

চন্দ্রিমা উদ্যানের বিকেল ​দিনটা ছিল আর দশটা দিনের মতোই সাধারণ। এক বিকেলে একা...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধা...

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন, (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা...

আসামে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনাসদস্য

ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়ে...

পদবঞ্চিত নেতাদের বিক্ষোভে উত্তপ্ত বিএনপি কার্যালয়

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ...

চট্টগ্রামে যুবদল নেতা খুন, উত্তাল রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যুবদলের এক নেতা। শনিবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা