খেলা

করোনা থেকে পালিয়েও মরলেন তিনি

স্পোর্টস ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেন বেঘোরে প্রাণটা দেওয়া না লাগে, এ জন্য আর সবার মতো রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কোর যুবদলের খেলোয়াড় ইনোকেন্তি সামোখভালোভ ছিলেন বেজায় সাবধান। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে ছিলেন চার দেয়ালের ভেতর।

অবশ্য খেলোয়াড় হওয়ার নিজেকে ফিট রাখতে হবে তো! এজন্যে নিরিবিলি অনুশীলনও করছিলেন নিয়মিত। কিন্তু বিধিবাম!

এত শত আয়োজনের পরেও সেই মৃত্যুকে ফাঁকি দিতে পারলেন না এই তরুণ ফুটবলার। একা একা অনুশীলন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি।

আনুষ্ঠানিক বিবৃতিতে লোকোমোটিভ জানিয়েছে, 'সামোখভালোভ গত সোমবার (২০ এপ্রিল) একা একা অনুশীলন করছিলেন, নিজের বাসায়। সেটা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। খবরটা জানতে পেরে লোকোমোটিভ মস্কো প্রচণ্ড ধাক্কা পেয়েছে।

বিবৃতিতে জানিয়েছে, আমাদের লোকোমোটিভ পরিবারের জন্য খবরটা অনেক কষ্টের। সামোখভালোভের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবকে সমবেদনা জানাই।'

মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন সামোখভালোভ।

জানা গেছে, সামোখভালোভের শারীরিক কোন জটিলতা ছিল না। ডাক্তাররা তাঁকে অনায়াসে অনুশীলন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। লোকোমোটিভের যুবদল কাজাঙ্কার কোচ আলেক্সান্দার গ্রিশিন তাই ঘটনাটা মানতেই পারছেন না, 'অনেক খারাপ লাগছে। ডাক্তাররা আমাদের মৃত্যুর কারণ হিসেবে হৃওদ্রোগ জানিয়েছে। কিন্তু ডাক্তাররাই তাঁকে অনুশীলন চালিয়ে যেতে বলেছিল। এটাই প্রমাণ করে তাঁর শারীরিক কোনো জটিলতা ছিল না।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা