খেলা

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: এখনো টেস্ট সিরিজ চলছে । এর মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইমরুল কায়েসকে নিয়ে ২৩ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ। ওয়ানডেতে প্রথমবারের মতো ডাক পেলেন পেসার শহিদুল ইসলাম।

ওয়ানডে ক্রিকেটে ইমরুল কায়েস সবশেষ খেলেছেন ২০১৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর থেকেই নেই দলে। অনেক দিন পর সুযোগ পেলেন তিনি। নিউজিল্যান্ড সফর ও শ্রীলঙ্কা সফর থেকে সরিয়ে নেওয়া সাকিব আল হাসানও আছেন প্রাথমিক দলে।

প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে রোববার থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। টেস্ট সিরিজ খেলে বাকি ক্রিকেটাররা পরে যোগ দেবেন ক্যাম্পে।

আগামী ১২ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যদিও এখনো এই সিরিজের ভেন্যু নিশ্চিত হওয়া যায়নি। তবে বলা হচ্ছে ২১ মে গড়াতে পারে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ। ২৩, ২৫ ও ২৭ মে অনুষ্ঠিত হতে পারে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ।

২৩ সদস্যের প্রাথমিক দল : তামিম ইকবাল খান, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শাহিদুল ইসলাম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা