খেলা

দিনের শুরুতেই লঙ্কানদের ইনিংস ঘোষণা

ক্রিড়া ডেস্ক : দলীয় সংগ্রহ ৫০০ রান হওয়ার অপেক্ষা করল শ্রীলঙ্কা। তৃতীয় দিন মাত্র ১৫ মিনিট ব্যাটিং করেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে দিলো স্বাগতিকরা। তাসকিন আহমেদের বোলিংয়ে মুশফিকুর রহীমের দুর্দান্ত ক্যাচে আগেরদিনের অবিচ্ছিন্ন জুটি ভাঙতে ৪৯৩ রানে ব্যাটিং ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় দেড় ঘণ্টা খেলা হয়নি। ফলে আজ ১৫ মিনিট আগে শুরু হয় চতুর্থ দিনের খেলা। এই ১৫ মিনিটের মধ্যে ৩.৩ ওভার ব্যাটিং করে ২৪ রান যোগ করেছে শ্রীলঙ্কা, হারিয়েছে রমেশ মেন্ডিসের উইকেট। সবমিলিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯৩ রান।

আগেরদিন করা ৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে আজকের ব্যাটিং শুরু করেছিল শ্রীলঙ্কা। মেহেদি হাসান মিরাজের করা দিনের তৃতীয় ওভারে ১৫ রান তুলে নিজেদের পরিকল্পনা পরিষ্কার করে দেন নিরোশান ডিকভেলা ও রমেশ মেন্ডিস। প্যাভিলিয়নে তখন ইনিংস ঘোষণার সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন অধিনায়ক দিমুথ করুনারাত্নে।

তাকে বেশিক্ষণ অপেক্ষা করাননি তাসকিন। তার করা ইনিংসের ১৬০তম ওভারের দ্বিতীয় বলে ডিপ মিড উইকেটে মুশফিকের হাতে ধরা পড়েন রমেশ। আউট হওয়ার আগে ৬৮ বলে করেন ৩৩ রান। তার বিদায়ে ভাঙে ১১১ রানের সপ্তম উইকেট জুটি।

রমেশ ফিরে গেলেও, ডিকভেলার সেঞ্চুরির জন্য অপেক্ষা করতেই পারত শ্রীলঙ্কা। কিন্তু সেই সুযোগটি তাকে দেননি করুনারাত্নে। ফলে ৭২ বলে ৮ চার ও ১ ছয়ের মারে ৭৭ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

এদিকে বল হাতে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার নিয়েছেন তাসকিন। সাত ম্যাচের টেস্ট ক্যারিয়ারে আগে কখনও ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি তিনি। এই ম্যাচের প্রথম ইনিংসে তার বোলিং ফিগার ৩৪.২-৭-১২৭-৪। এটিই টেস্টে তার সেরা বোলিং।

এছাড়া মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা