দিনের শুরুতেই তাসকিনের দাপট
খেলা

দিনের শুরুতেই তাসকিনের দাপট

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির পঞ্চম দিন মাঠে নেমেছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। যেখানে দিনের শুরুতেই দাপট দেখাচ্ছেন তাসকিন আহমেদ।

সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করার পর ডাবল সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নেকেও ফেরান এই পেসার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৫৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৪৭ রান করেছে। নতুন ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা ও নিরোশান ডিকভেলা ব্যাটিংয়ে আছেন।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে থাকা লঙ্কান ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভাকে শুরুতেই বোল্ড করে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ২৯১ বলে এই ডানহাতি ২২টি চারের সাহায্যে ১৬৬ রান করেছিলেন। এক ওভার পরেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা দিমুথ করুনারত্নেকে নাজমুল হোসেন শান্তর ক্যাচে মাঠ ছাড়া করান এই ডানহাতি। লঙ্কান অধিনায়ক ৪৩৭ বলে ২৬টি চারে ২৪৪ রান করেন। চতুর্থ উইকেট তারা জুটিতে ৩৪৫ রান তুলেছেন।

এর আগে চতুর্থ দিন ৩ উইকেট হারিয়ে ৫১২ রান শেষ করে শ্রীলঙ্কা। যেখানে দিমুথ করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৫৪১ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছিল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা