খেলা

এবার স্থগিতের পথে এশিয়া কাপ!

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের প্রভাবে স্থবির পুরো বিশ্ব। এ অবস্থায় একের পর এক বাতিল হচ্ছে ক্রীড়াঙ্গনের আন্তর্জাতিক ইভেন্টগুলো।

এবার সেই তালিকায় যোগ দিল টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের নাম। যদিও এখনো তেমন কোন ঘোষণা দেয়নি আয়োজকরা। তবে অনিশ্চয়তার কথা স্বিকার করছেন তারা।

অলিম্পিক পিছিয়েছে এক বছর। স্থগিত হয়েছে অ্যাথলেটিক্স এবং শুটিং বিশ্বকাপও। এ বছর হচ্ছে না উইম্বলডন।

ইউরো কাপ, কোপা আমেরিকাও হবে পরের বছর। কয়েক মাস পিছিয়েছে ফরাসি ওপেন। ক্রিকেটে আইপিএল নিয়ে অনিশ্চয়তা চরমে। সদ্য পিছিয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশের টেস্ট সিরিজ।

এই পরিস্থিতিতে সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চিয়তা।

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু, ভারত ক্রিকেট দল পাকিস্তানে এসে খেলবে না জানানোয় তা সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা। কিন্তু, সেখানে এখন লকডাউন চলছে। যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফলে, টুর্নামেন্ট হওয়া নিয়ে সংশয় বাড়ছে দিনকে দিন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহাসন মানি বলেছেন, এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও অবশ্য কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।পুরো বিশ্ব জুড়েই এখন অনিশ্চিত অবস্থা। সেপ্টেম্বরে পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনই বলা মুশকিল। পুরোটাই নির্ভর করছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। এখন জল্পনা করে লাভ হবে না। হয়তো চলতি মাসের শেষে একটা পরিষ্কার চিত্র মিলবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা