খেলা

ধারাভাষ্যকে বিদায় জানাচ্ছেন হোল্ডিং!

স্পোর্টস ডেস্ক:

আগামী বছর থেকে আর ধারাভাষ্যকক্ষে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংকে। হোল্ডিং নিজেই জানিয়েছেন এ কথা।

সম্প্রতি বার্বাডোজে মেসন অ্যান্ড গেস্ট রেডিওর এক টক শো'তে ক্যারিবীয় কিংবদন্তি বলেন, এই মৌসুমই হয়তো ধারাভাষ্যকক্ষে তার শেষ সময়। বয়সটা ৬৬ পেরিয়েছে। আর চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই তার।

হোল্ডিং বলেন, ‘২০২০ সালের পর এই ধারাভাষ্যে থাকব কি না নিশ্চিত নই। এই বয়সে এসে খুব বেশি দূরে নিজেকে দেখছি না। আমার বয়স এখন ৬৬। আমি তো ৩৬, ৪৬ কিংবা ৫৬ বছরের নই।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০টি টেস্ট খেলা এই জ্যামাইকান ১৯৯১ সালে ধারাভাষ্য পেশায় যোগ দেন।

প্রথমে কাজ করেন ক্যারিবিয়ানে ট্রান্স ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের হয়ে। এরপর ২১ বছর ধরে আছেন স্কাই স্পোর্টসে।

দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টসেও ধারাভাষ্যকার হিসেবে কাজ করা হয়েছে হোল্ডিংয়ের।

তিনি জানান, এই বছর পর্যন্ত চুক্তি থাকায় ধারাভাষ্য চালিয়ে যাবেন, তবে বিদায় বলে দেবেন তারপরই।

হোল্ডিং বলেন, আমি বলেছি (স্কাইকে) একসঙ্গে এক বছরের বেশি কথা দিতে পারব না। যদি এই বছর পুরোপুরি বাতিল হয়ে যায়, তবে হয়তো ২০২১ নিয়ে ভাবতে হবে।

কারণ আমি স্কাইকে এভাবে ছেড়ে যেতে চাই না, এই প্রতিষ্ঠান আমার জন্য অনেক করেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা